স্ট্রিম প্রতিবেদক

সুনীল অর্থনীতি বা ‘ব্লু ইকোনমি’কে কাজে লাগিয়ে ২০৩০ সালের মধ্যে মৎস্য রপ্তানি আয় ১ বিলিয়ন ডলারে উন্নীত করার উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে।
আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে ‘জাতীয় অগ্রাধিকার’ হিসেবে চিহ্নিত করেছেন।
এবারের বাজেটের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে, ‘জাল যার জলা তার’ নীতি। এর ফলে দেশের জলমহাল, উপকূলীয় খাল ও হাওরগুলো ইজারাদারদের বদলে প্রকৃত মৎস্যজীবী ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য উন্মুক্ত করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
ঝুঁকি মোকাবিলায় দেশে প্রথমবারের মতো ‘মৎস্য বিমা’ চালুর প্রস্তাব করা হয়েছে, যা বাণিজ্যিক মাছ চাষিদের বড় ধরনের সুরক্ষা দেবে। এছাড়া গবাদিপশু পালনকারীদেরও ‘কৃষক কার্ড’-এর আওতায় এনে ভর্তুকি ও সহজ ঋণের ব্যবস্থা করা হচ্ছে।
সব মিলিয়ে কৃষি ও মৎস্য খাতে মোট ৪৩ হাজার ৩৩৫ কোটি টাকার বরাদ্দ উপস্থাপন করা হয়েছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘হাঁস-মুরগি ও মৎস্য খামারের জন্য নিরাপদ ও মানসম্মত ফিড উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি। গবাদিপশু পালনকারীদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ভর্তুকি, সহজ ঋণ, বিমা এবং বাজারজাতকরণ সুবিধা প্রদানের লক্ষ্যে এ খাতের খামারিদের ইতিমধ্যে কৃষক কার্ডের আওতায় আনা হয়েছে।’

.png)

গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গত কয়েকদিন ধরে উৎপাদন কমায় ব্যাপক লোডশেডিংয়ে পড়েছে দেশ। তবে এসব কেন্দ্রে গ্যাসের সরবরাহ বাড়ানোর পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পরিস্থিতির উন্নতি হয়েছে।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দল থেকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই খবর ছড়িয়ে পড়ার পর আনন্দে ভাসছে তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওয়ের বাসিন্দারা। শহরের বিভিন্ন এলাকায় লোকজনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী আনন্দ প্রকাশ করেন।
২ ঘণ্টা আগে
লোডশেডিংয়ের কারণে জেনারেটরের ব্যবহারে নওগাঁর চালকলগুলোতে উৎপাদন ব্যয় বেড়েছে। অতিরিক্ত খরচের কারণে চালের দাম বাড়ার ও বাজারে প্রভাব পড়ার আশঙ্কা করছেন মালিকেরা।
২ ঘণ্টা আগে
১৫ আগস্ট উপলক্ষে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
৩ ঘণ্টা আগে