স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদের দুটি মোবাইল ফোন, মানিব্যাগ এবং গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্র চুরি হয়েছে। রোববার বেলা ১টার দিকে বিচারকের খাসকামরায় (চেম্বার) এই চুরির ঘটনা ঘটে।
এই ঘটনায় বিচারকের পক্ষে আদালতের বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণে জানা যায়, বিচার খাসকামরায় ব্যাগ রেখে আদালতের এজলাসে মামলা পরিচালনা করতে ওঠেন। এ সময় তাঁর ব্যাগে থাকা দুটি মোবাইল ফোন চুরি হয়। এ ছাড়া মানিব্যাগে থাকা এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং বিচারকের গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্রও খোয়া যায়। এর মধ্যে একটি আইফোন-১৪ ও একটি ভিভো-১২ মোবাইল ফোন রয়েছে। দুটি মোবাইলের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী ও মামলার বাদী সাইদুল ইসলাম বলেন, ‘এজলাসে বসার আগে স্যার (বিচারক) মোবাইল ও মানিব্যাগ খাসকামরায় রেখেছিলেন। এ সময় সুযোগ নিয়ে কৌশলে অজ্ঞাত চোর খাসকামরায় ঢুকে চুরি করে।’
এ তথ্য নিশ্চিত করে কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুখ হোসেন জানান, ‘জজ স্যারের মোবাইল ও মানিব্যাগ চুরির ঘটনায় মামলার রুজু করা হয়েছে। চুরি হওয়া মোবাইল ও অন্যান্য মালামাল উদ্ধারে জন্য পুলিশ কাজ করছে।’

.png)

হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১০ মিনিট আগে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে তোলা রাজীব শাহের ‘নবাবপাড়া’ গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) ও গণপূর্ত অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়।
২৬ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কিশোরকে তুলে নিয়ে নির্যাতনে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. নুরুল ইসলাম ওরফে ইরান (৪০) পিটুনিতে নিহত হয়েছেন। পরে তাঁর বসতঘরে আগুন ধরিয়ে দেয় এলাকার বিক্ষুব্ধরা। তবে বাড়িতে হামলায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও স্থানীয় ইউপি সদস্য নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করেছে নিহতের ছেলে।
২৮ মিনিট আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
২ ঘণ্টা আগে