স্ট্রিম প্রতিবেদক

দুবাইয়ে গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে বাংলাদেশে পাঠাতে পরিচয় নিশ্চিতকরণ, মামলার বিস্তারিতসহ বিভিন্ন নথি চেয়েছে সংযুক্ত আরব আমিরাত। নির্ধারিত সময়ের মধ্যে নথিগুলো কূটনৈতিক চ্যানেলে পাঠানোর অনুরোধ জানিয়েছে দেশটি। দুর্নীতি দমন কমিশন (দুদক) ওই নথিপত্র প্রস্তুত করছে বলে জানিয়েছেন সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।
দুদক সূত্র জানিয়েছে, বেনজীর আহমেদকে গ্রেপ্তারের তথ্যের পাশাপাশি তাঁকে প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে চিঠির মাধ্যমে বাংলাদেশকে জানিয়েছে আবুধাবির ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। দেশটির আইন অনুযায়ী, বাংলাদেশকে আগামী ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে এ বিষয়ে আবেদন জমা দিতে হবে।
দুদক জানিয়েছে, প্রত্যর্পণ আবেদনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি সংযুক্ত করতে হবে। এর মধ্যে রয়েছে বেনজীর আহমেদের পরিচয়, ছবি ও জাতীয়তার প্রমাণপত্র। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের ক্ষেত্রে প্রযোজ্য আইন, সংশ্লিষ্ট অপরাধের শাস্তির বিধান এবং বিচারিক কর্তৃপক্ষের জারি করা আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার কপিও দিতে হবে।
বেনজীর আহমেদের অপরাধের প্রকৃতি, অভিযোগের বিবরণ এবং অপরাধ সংঘটনের স্থান উল্লেখসহ মামলার বিস্তারিত বিবরণও চেয়েছে আরব আমিরাত। পাশাপাশি যেসব মামলা এখনও তদন্তাধীন, সেগুলোর তদন্ত প্রতিবেদনও সংযুক্ত করতে বলা হয়েছে। কোনো মামলায় দণ্ডাদেশ হয়ে থাকলে সংশ্লিষ্ট আদালতের রায়ের সত্যায়িত কপিও জমা দিতে হবে।
প্রত্যর্পণ-সংক্রান্ত সব নথিতে যথাযথ কর্তৃপক্ষের সই ও সিল থাকার বিষয়টি নিশ্চিত করতে বলেছে আরব আমিরাত কর্তৃপক্ষ। এ ছাড়া নথিগুলো আরবি ভাষায় অনুবাদ করে পাঠাতে হবে। প্রস্তুত করা নথিপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হবে বলে জানিয়েছে দুদক।
২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত পুলিশপ্রধান ছিলেন বেনজীর আহমেদ। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তালিকায়ও তাঁর নাম আসে। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক মাস আগে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তদন্ত শুরু করে দুদক। সেসময় তিনি দেশ ছেড়ে পালিয়ে যান।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে