স্ট্রিম প্রতিবেদক

সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীচাপ কমাতে বসিলা ও শিমুলিয়া ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালু করা হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে যাত্রীসেবা নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
শনিবার (২৩ মে) বিকেলে সদরঘাট ও বসিলা লঞ্চঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ঈদযাত্রায় যাত্রীদের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে নৌপথে বিভিন্ন ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। টার্মিনাল ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।
প্রতিমন্ত্রী বলেন, সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও কম দামে যাত্রী পরিবহন নিশ্চিত করা হচ্ছে। প্রতিটি লঞ্চে ডিজিটাল ভাড়ার তালিকা প্রদর্শনের ব্যবস্থা থাকায় যাত্রীরা সহজেই ভাড়া সম্পর্কে জানতে পারছেন।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঈদের আগে ও পরের পাঁচ দিন পর্যন্ত ফ্রি কুলি ও ট্রলি সেবা দেওয়া হবে। পাশাপাশি বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য হুইলচেয়ার সেবাও চালু রাখা হয়েছে।
যাত্রীদের সুবিধার্থে টার্মিনালে ছাউনি, পর্যাপ্ত আসন ও বিশ্রাম ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। পরিচ্ছন্নতা রক্ষায় অতিরিক্ত জনবল নিয়োজিত রয়েছে এবং হকার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
ঝুঁকিপূর্ণভাবে নৌকা ও ট্রলারে লঞ্চে ওঠানামা বন্ধে নৌপুলিশ ও কোস্টগার্ডের নজরদারি বাড়ানো হয়েছে। টার্মিনালের পূর্ব ও পশ্চিম পাশে নিরাপদ ওঠানামার জন্য দুটি নিচু স্টেপ পন্টুন স্থাপন করা হয়েছে।
এ ছাড়া ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল রুমের মাধ্যমে বোর্ডিং ব্যবস্থাপনা আধুনিক করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর টহলও বাড়ানো হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, যাত্রীসেবায় কোনো অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না। নিরাপদ ও সুশৃঙ্খল নৌযাত্রা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
পরিদর্শনকালে নৌপরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নৌপরিবহন অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

.png)

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা করা হয়।
২৮ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে একটি ট্রাকভর্তি ২৪ টন সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই সার ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবি।
২ ঘণ্টা আগে
দেশের ৬৪টি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দিয়েছে সরকার।
৫ ঘণ্টা আগে
সিরাজগঞ্জ সদরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত অপর একজনকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে