স্ট্রিম প্রতিবেদক

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বিগত সরকারের করা চুক্তিগুলোর সঙ্গে বর্তমান সরকার একমত না-ও হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
আমির খসরু বলেন, আইএমএফ, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে আলোচনা একটি চলমান প্রক্রিয়া। তিনি উল্লেখ করেন, 'আমরা একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার। শুধু তাঁদের সিদ্ধান্তে সবকিছু হবে না, আমাদেরও নিজস্ব সিদ্ধান্ত আছে।'
অর্থমন্ত্রী জানান, আইএমএফের সঙ্গে আলোচনা আরও ১৫ থেকে ২০ দিন বা এক মাস চলতে পারে। তবে বিশ্বব্যাংক ও এডিবির সঙ্গে আলোচনায় ইতিমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সরকার সব সময় সাধারণ মানুষের স্বার্থ ও সামাজিক নিরাপত্তা রক্ষায় কাজ করছে। ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দাতা সংস্থাগুলোর কাছে উচ্চ প্রশংসা পেয়েছে বলে তিনি উল্লেখ করেন। জ্বালানি তেলের মূল্য নিয়ে তিনি বলেন, বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অতিরিক্ত বাড়ানো হয়নি। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন যে আমেরিকায় তেলের দাম দ্বিগুণ হয়েছে। মূল্যস্ফীতি পরিস্থিতি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও তিনি জানান।
মন্ত্রী আরও বলেন, দাতা সংস্থাগুলো বর্তমান সরকারকে সহযোগিতা করতে আগ্রহী। শিগগির বিশ্বব্যাংক ও এডিবির প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসবেন।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১১ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৩ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৩ ঘণ্টা আগে