স্ট্রিম প্রতিবেদক

ঢাকা-১৭ আসনের নির্বাচনি সমীকরণে শেষ মুহূর্তে বড় পরিবর্তন এসেছে। জাতীয়তাবাদী আদর্শের প্রতি আনুগত্য ও দলীয় নেতৃত্বের প্রতি সম্মান জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই আসনে প্রার্থী হয়েছেন। তাঁর সম্মানে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন সরওয়ার।
নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে ব্যারিস্টার সরওয়ারের মনোনয়নপত্র বাতিল হয়েছিল। পরবর্তীতে তিনি আপিল করে প্রার্থিতা ফিরে পান। আরপিও অনুযায়ী আজ ছিল প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত দিন। আইনি লড়াইয়ে প্রার্থিতা টিকিয়ে রাখার পরও দলীয় প্রধানের কারণে তিনি সরে দাঁড়ালেন।
প্রার্থিতা প্রত্যাহারের পর ব্যারিস্টার সরওয়ার হোসেন সাংবাদিকদের বলেন, “আমি জাতীয়তাবাদী আদর্শ ধারণ করি। দীর্ঘদিন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করেছি। এমনকি কারাবরণও করেছি। তাই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সম্মানে ও তাঁর সমর্থনে আমি প্রার্থিতা প্রত্যাহার করেছি।”
তিনি আরও উল্লেখ করেন, দলীয় প্রধান তারেক রহমান এই আসনে লড়ছেন। একজন দলীয় সদস্য হিসেবে তাঁকে সহযোগিতা করা নিজের দায়িত্ব বলে মনে করেন তিনি।
আগামী দিনের রাজনীতি ও রাষ্ট্র গঠন নিয়ে আশাবাদ ব্যক্ত করেন সরওয়ার। তিনি বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনা সমুন্নত রেখে তারেক রহমান বাংলাদেশে একটি দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত ন্যায়বিচারভিত্তিক সমাজ গড়বেন।
বিশেষত সুশাসন প্রতিষ্ঠা এবং শক্তিশালী পররাষ্ট্রনীতির মাধ্যমে তিনি জাতীয় রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবেন বলে ব্যারিস্টার সরওয়ার মন্তব্য করেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে