স্ট্রিম সংবাদদাতা

রাজবাড়ীর পাংশায় প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে শুক্রবার রাতে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। উপজেলার এক ইউনিয়নের এই ঘটনায় গতকাল শনিবার মধ্যরাতে ওই তরুণী দুজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাংশা মডেল থানায় মামলা করেছেন।
রোববার বিকেলে পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় সাত মাস আগে টিকটকের মাধ্যমে রাজবাড়ীর পাংশার সরিষা ইউনিয়নের এক তরুণের সঙ্গে পরিচয় হয় ময়মনসিংহের নান্দাইলের ওই ২২ বছর বয়সীর। তাঁদের মধ্যে কথোপকথনের একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
এরই ধারাবাহিকতায় ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেন তরুণ। কিন্তু তুচ্ছ বিষয় নিয়ে ভুল-বোঝাবুঝির জেরে গত ১৪ ফেব্রুয়ারি তাদের সম্পর্কে ফাটল ধরে। এরপর প্রেমিকের বন্ধুরা মিলে ওই তরুণীকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রেমিকের বন্ধুরা ওই তরুণীকে ফোন করে তরুণের সঙ্গে বসে সমঝোতার কথা জানান। প্রেমিকের বন্ধু আকাশ মণ্ডল তাঁকে ফোন করে পাংশায় আসতে বলেন ও তাঁর বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, আকাশ মণ্ডলের কথামতো গত শুক্রবার পাংশায় আসেন ওই তরুণী। পরে তাঁকে উপজেলার একটি ইউনিয়নের সরকারি আশ্রয়ণকেন্দ্রের কক্ষে রাখেন। একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে আকাশ মণ্ডল (২৯) ও তাঁর বন্ধু জামাল মণ্ডল (২২) তরুণীকে ধর্ষণ করেন। এ সময় ওই তরুণীর কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও একটি স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই তরুণী প্রাথমিক চিকিৎসা নিয়ে পরদিন শনিবার পাংশা মডেল থানার পুলিশকে বিষয়টি জানান।
ওসি আরও জানান, এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কাজ চলছে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে