স্ট্রিম প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজার সঙ্গে ‘গাঁজা ও মদ’কে জড়িয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, দুর্গাপূজার মেলায় মদ্যপান ও গাঁজা সেবনের আড্ডা বসতে পারে। পাশাপাশি তিনি মেলা বসানো না দেওয়ার মতো অযৌক্তিক মন্তব্যও করেছেন।
এই মন্তব্যকে ঘিরে বাংলাদেশ মহিলা পরিষদ প্রতিবাদী বিবৃতি দিয়েছে। বিবৃতিতে সংগঠনটি বলেন, ‘শারদীয় দুর্গাপূজা বাংলার আবহমান ঐতিহ্যের অংশ। এটি কেবল ধর্মীয় আচার নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলারও প্রতীক। স্বরাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্য দেশের হিন্দু ধর্মাবলম্বী জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং তাদের মধ্যে হতাশা ও শঙ্কার সঞ্চার করছে।’
বাংলাদেশ মহিলা পরিষদ আরও বলেছে, ‘সরকারের দায়িত্বশীল পদে থেকে এ ধরনের মন্তব্য ধর্মীয় বিভাজন, সাংস্কৃতিক বিভাজন এবং সম্ভাব্য ভায়োলেন্সকে প্রশ্রয় দিতে পারে। তাই আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা ও অন্যান্য দায়িত্বশীলদের আহ্বান জানাচ্ছি, তারা দায়িত্বশীল ও সংবেদনশীল মন্তব্য করবেন এবং নিশ্চিত করবেন যে হিন্দু সম্প্রদায়ের সবাই নিরাপদ পরিবেশে দুর্গাপূজার সকল অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করতে পারে।’
বিবৃতিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, ও সাধারণ সম্পাদক মালেকা বানু। সংগঠনটি আশাপ্রকাশ করেছে যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের মন্তব্য বিবেচনা করবে এবং হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী শারদীয় উৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পালিত হবে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে