স্ট্রিম প্রতিবেদক

ভোক্তাপর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। জুলাই মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গত জুন মাসে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৮৫ টাকা।
বৃহস্পতিবার (২ জুলাই) বিইআরসি এই দর ঘোষণা করেছে। কমিশন জানিয়েছে, সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দর কার্যকর হবে।
বিইআরসি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, জুলাই মাসের জন্য ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি কেজি এলপিজির দাম ১২৭ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য যে, এই মূল্য জুন মাসে ছিল ১৫৭ টাকা ০৬ পয়সা। প্রতি কেজিতে দাম প্রায় ৩০ টাকা কমায় সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব আকারের সিলিন্ডারের দাম আনুপাতিক হারে কমেছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম ৭০০ টাকা, ১২.৫ কেজি ১ হাজার ৫৯১ টাকা, ১৫ কেজি ১ হাজার ৯১০ টাকা, ১৬ কেজি ২ হাজার ৩৭ টাকা, ১৮ কেজি ২ হাজার ২৯১ টাকা, ২০ কেজি ২ হাজার ৫৪৬ টাকা, ২২ কেজি ২ হাজার ৮০১ টাকা, ২৫ কেজি ৩ হাজার ১৮৩ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৮১৯ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ২০১ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ৪৫৬ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৫ হাজার ৭২৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে এলপিজির দাম কমলেও গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটোগ্যাস) দাম কিছুটা বেড়েছে। জুলাই মাসের জন্য অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটার ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা জুন মাসে ছিল ৬৮ টাকা ১৩ পয়সা।
বিইআরসি জানায়, জুলাই মাসের জন্য সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আরামকো কর্তৃক ঘোষিত প্রোপেন ও বিউটেনের অনুপাত অনুযায়ী গড় সৌদি সিপি (কনট্রাক্ট প্রাইস) বিবেচনায় নতুন এই দর ঘোষণা করা হয়েছে।

.png)

হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি।
৫ মিনিট আগে
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বাংলাদেশে মেধাবী উদ্যোক্তা ও উদ্ভাবনী ধারণার অভাব নেই। আমরা এমন একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে অর্থের অভাবে কোনো সম্ভাবনাময় উদ্যোগ থেমে থাকবে না।
১৭ মিনিট আগে
৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ডের কথা ঘোষণা করে সম্ভাবনাময় উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সরাসরি অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
২০১৪ সাল থেকে গত ১৩ বছরে চট্টগ্রামের শিপব্রেকিং ইয়ার্ডগুলোয় ১৬১ শ্রমিক নিহত হয়েছেন। সংগঠনটির মতে, এগুলোকে নিছক দুর্ঘটনা বলে চালিয়ে দিলে ভুল হবে। এগুলো দুর্ঘটনা নয়, বরং অবহেলাজনিত হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে