বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ২৩: ৫৬
অভিনেত্রী রিধিকা রিধি। সংগৃহীত ছবি

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী রিধিকা রিধির (২৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ছয়টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় হাসিবুর রহমান নামে এক ব্যক্তি পুলিশ হেফাজতে আছেন। তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বলে দাবি করছে পুলিশ।

পুলিশ বলছে, আত্মহত্যার ঘটনার সময় রিধিকা হাসিবের সঙ্গে ভিডিও কলে ছিলেন। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে হাসিবের বিরুদ্ধে মামলা হবে। এ ছাড়া এর সঙ্গে অন্য কোনো ঘটনা জড়িত আছে কিনা, তা তদন্ত করা হচ্ছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রিধিকা মডেলিংয়ের পাশাপাশি বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত নাটকের মধ্যে রয়েছে, ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’, এবং ‘সুন্দরী’।

রিধিকা মাদারীপুরের কালকিনি উপজেলার লিটন মোল্লার মেয়ে। রিধিকা রিধি নামে খ্যাতি পেলেও তাঁর প্রকৃত নাম নিলা আক্তার।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার