স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) একদিনে সর্বোচ্চ ১০ হাজার ১৬২ টিইইউ কনটেইনার হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড গড়েছে। গত ৩০ এপ্রিল বন্দরের বিভিন্ন টার্মিনাল মিলিয়ে এই রেকর্ড অর্জিত হয়। বন্দর সূত্র জানায়, একই দিনে নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) একদিনে ৫ হাজার ৭০৯ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে, যা টার্মিনালটির ইতিহাসে সর্বোচ্চ।
এর আগে, গত ১১ এপ্রিল এনসিটিতে ৫ হাজার ৪৮৪ টিইইউ কনটেইনার হ্যান্ডলিংয়ের মাধ্যমে আগের রেকর্ড গড়া হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে সেই রেকর্ড অতিক্রম করাকে বন্দরের কার্যক্রমে দক্ষতা বৃদ্ধির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
বন্দর সংশ্লিষ্টরা জানান, টার্মিনাল অপারেশন ব্যবস্থার উন্নয়ন, দক্ষ ব্যবস্থাপনা এবং শ্রমিকদের সমন্বিত প্রচেষ্টার ফলেই এই রেকর্ড সম্ভব হয়েছে।
মহান মে দিবস উপলক্ষে এই অর্জন বন্দরের শ্রমিকদের উৎসর্গ করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমই এই সাফল্যের মূল চালিকাশক্তি।
সংশ্লিষ্টদের মতে, এই রেকর্ড দেশের সামুদ্রিক বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়াতে সহায়ক হবে।
এ বিষয়ে সৈয়দ রেফায়েত হামিম বলেন, ‘একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের এই অর্জন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ-এর সক্ষমতা ও কার্যকর ব্যবস্থাপনার প্রতিফলন। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য এসেছে।’
বন্দর সংশ্লিষ্টরা বলছেন, এই অর্জন বাংলাদেশের সমুদ্রপথে বাণিজ্য সম্প্রসারণ এবং বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিরলস প্রচেষ্টারই প্রতিফলন। নিউমুরিং কনটেইনার টার্মিনালের এই রেকর্ড রেকিং পারফরম্যান্স দেশের অর্থনীতিতে গতির সঞ্চার করবে।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৬ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
২০ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে