স্ট্রিম প্রতিবেদক

আখ পাওয়া নিশ্চিত করা গেলে বন্ধ হয়ে যাওয়া সুগার মিলগুলো আবার চালু করার ইচ্ছা প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকনের এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
শিল্পমন্ত্রী বলেন, রংপুর সুগার মিল চালুর পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন করা বেশ কঠিন। লোকসান ও রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর লক্ষ্যে দেশের ১৫টি চিনিকলের মধ্যে ৬টি বন্ধ করে দেওয়া হয়েছে। এর মূল কারণ আখের অভাব, যার ফলে উৎপাদন ব্যয় অগ্রহণযোগ্য মাত্রায় বেড়ে গেছে। তিনি জানান, বর্তমানে চালু মিলগুলোতে প্রতি কেজি চিনি উৎপাদনে প্রায় ২৬০ টাকা ব্যয় হচ্ছে। তবুও আখের সরবরাহ নিশ্চিত হলে সরকার এসব মিল চালু করতে চায়।
মন্ত্রী আরও বলেন, অনেকগুলো কারণে চিনিকলগুলো লোকসানে পড়েছে। প্রধান কারণ হলো প্রয়োজনীয় আখের অভাব। এছাড়া মিলগুলো ১৯৫০-এর দশকে প্রতিষ্ঠিত হওয়ায় যন্ত্রপাতির কার্যক্ষমতা অনেক আগেই শেষ হয়েছে। আন্তর্জাতিক বাজারে চিনি আহরণের হার (এক্সট্রাকশন রেট) ১০ শতাংশ হলেও বাংলাদেশে তা মাত্র সাড়ে ৫ শতাংশ। এসব প্রতিকূলতার কারণে মিলগুলোকে লাভজনক করা অত্যন্ত দুরূহ ব্যাপার।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৬ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে