স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশগ্রহণের জন্য ১১ দিনে বিএনপিসহ তিনটি রাজনৈতিক দলের মোট ৪৩১ জন নারী নেত্রী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। রোববার পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনজন।
রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান সংরক্ষিত নারী আসনের নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন (ইসি) উপসচিব মো. মনির হোসেন।
মনির হোসেন বলেন, ‘মনোনয়নপত্র নেওয়া ৪৩১ জনের মধ্যে বিএনপির পক্ষ থেকে ৪১৭ জন নারী নেত্রী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১৩ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে একটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।’
ইসির উপসচিব জানান, মনোনয়নপত্র জমা দেওয়া তিনজন হলেন- সানজিদা ইসলাম তুলি, নিলুফার ইয়াসমিন মনি ও মাহবুবা রহমান। তারা বিএনপির হয়ে মনোনয়ন জমা দিয়েছেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ ও ২৩ এপ্রিল। আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল ও প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে