স্ট্রিম প্রতিবেদক

ঈদুল আজহায় রাজধানীর আইনশৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্দেশে বিজিবি সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। কেবল নিরাপত্তা নয়, বরং গুরুত্বপূর্ণ টোল প্লাজা, প্রধান মহাসড়ক এবং যানজটপ্রবণ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ভ্রাম্যমাণ আদালত কার্যক্রমেও সহায়তা করবেন তারা।
প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মোতায়েন প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে নিউমার্কেট এলাকা, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল এবং গাজীপুর সিটি করপোরেশনসহ গাজীপুর চৌরাস্তা এলাকা। এসব পয়েন্টে ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশকে সহযোগিতার পাশাপাশি নাশকতা রোধে থাকবেন বিজিবি সদস্যরা।
নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার পরিকল্পনা অনুযায়ী, ঈদের সাত দিন আগে থেকে ঈদের পরের তিন দিন মাঠে থাকবেন বিজিবি সদস্যরা।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে