স্ট্রিম প্রতিবেদক

জাতীয় সংসদে বাজেট অধিবেশন চলাকালে মন্ত্রী ও বিরোধীদলীয় নেতার অনুপস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের সদস্যদের বাগ্বিতণ্ডা হয়েছে।
সোমবার (২২ জুন) সংসদে বাজেট বক্তৃতা চলাকালীন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই বিতর্কের শুরু করেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। তিনি অধিবেশন চলাকালে সব দপ্তরের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের আসনে উপস্থিত থাকার জোর দাবি জানান।
তিনি বলেন, ‘বাজেট অধিবেশনের সময়ে অধিকাংশ মন্ত্রীরা থাকেন না। আমরা নোট নিয়ে আসি, সরকারি ও বিরোধী দল সবাই বক্তব্য দেয়। কিন্তু এখানে স্বাস্থ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রী নেই। এ বিষয়ে আমি স্পিকারের সহযোগিতা চাচ্ছি।’
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘অধিবেশনে মাননীয় মন্ত্রীদের আরও উপস্থিতি দেখতে চাই। তবে অন্তত শুকর যে অর্থমন্ত্রী এখানে আছেন।’
এ সময় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, ‘বাস্তবতা হলো অনেকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকেন। তবে সংসদে তাদের আসা উচিত, আসলে ভালো হয়। মাননীয় অর্থমন্ত্রী শুরু থেকে শেষ পর্যন্ত এখানে আছেন। বাজেট সংক্রান্ত যেসব কথা হচ্ছে, তার সব শেষ কথা কিন্তু অর্থমন্ত্রীই বলবেন।’
চিফ হুইপের বক্তব্যের পরই মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে পাল্টা অভিযোগ করেন। তিনি বলেন, ‘বিরোধী দলীয় সংসদ সদস্য বললেন আমাদের মন্ত্রীরা নেই। এই অভিযোগ তোলার আগে যদি নিজেদের দিকে তাকিয়ে বলতেন, তবে দেখতেন যে সংসদের বিরোধীদলীয় নেতা এবং উপনেতা দুজনের কেউই নেই। তাদেরও সংসদে থাকা উচিত।’
আলোচনার ইতি টেনে স্পিকার বলেন, ‘বিরোধী দলের নেতা না থাকলেও সমস্যা নেই, তবে মন্ত্রীদের থাকা প্রয়োজন। কারণ সংসদ সদস্যরা তাদের এলাকার সমস্যাগুলো মন্ত্রীদের কাছেই বলবেন। তবুও সংসদের সৌন্দর্য ও মর্যাদা রক্ষার্থে সরকারি ও বিরোধী দলসহ সকলেরই উপস্থিতি বাঞ্ছনীয়।’

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৫ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
২ ঘণ্টা আগে