স্ট্রিম প্রতিবেদক
সৌদি আরবে বাংলাদেশি কর্মী নেওয়ার জন্য ভুয়া কোম্পানি তৈরি করা হয় বলে জানিয়েছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
আজ সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নূরুল হককে একটি সম্পূরক প্রশ্ন করতে গিয়ে তিনি এ কথা জানান।
এ সময় তিনি বলেন, ‘প্রবাসীরা আমাদের রেমিট্যান্স যোদ্ধা। তাঁরাই আমাদের অর্থনীতিকে সচল রেখেছেন। কিন্তু আমরা বিভিন্ন সংবাদে প্রতিনিয়ত দেখতে পাই প্রবাসীদের নিঃস্ব হওয়ার ঘটনা। আমি কিছুদিন আগে সৌদি আরব গিয়েছিলাম। সেখানে প্রবাসী শ্রমিকদের সঙ্গে কথা হয়েছে। সে জায়গায় প্রবাসী কর্মীদের নেওয়ার জন্য বিভিন্ন ভুয়া কোম্পানি তৈরি করা হয়, যাদের কোনো অফিস থাকে না। কোনো নির্দিষ্ট ঠিকানা থাকে না, শুধুমাত্র কাগজে-কলমে তাঁদের ঠিকানা থাকে।’
তিনি আরও বলেন, ‘সেই ঠিকানা অনুযায়ী ওই কোম্পানির নামে বিভিন্ন চাহিদাপত্র তৈরি করে সরকারের কাছ থেকে অনুমোদন নিয়ে বাংলাদেশ থেকে শত শত শ্রমিককে সেখানে পাঠানো হয়। তাঁরা সেখানে গিয়ে দেখতে পান যে কোনো কোম্পানি নেই। তাঁরাও কোনো চাকরি পান না। আমরা কিছুদিন আগে দেখেছি যে, একজন না খেয়ে রাস্তায় মারা গেছেন।’

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে