নদীতে গোসলে নেমে একসঙ্গে ৫ মেয়েশিশুর মৃত্যু

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জ

একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছবি: সংগৃহীত
একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদরে নদীতে গোসলে নেমে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার দেবীনগর ইউনিয়নে মরাপদ্মা নদীতে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো- চরচাকলা গ্রামের মো. মাসুদের মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮), মো. নিজামদ্দিনের মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুলের একমাত্র মেয়ে শরীফা (১২)।

সদর মডেল থানার ওসি ইকরামুল হোসাইন জানান, একসঙ্গে পাঁচ শিশু গোসলে নেমে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা টের পেয়ে খোঁজাখুঁজি করলে একে একে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করে। তারা সবাই চরচাকলা গ্রামের বাসিন্দা।

একই গ্রামের পাঁচ শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনের আহাজারিতে ভারী এলাকার পরিবেশ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত