স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রার্থী হয়েছেন ৫১ বছর বয়সী শিক্ষার্থী শাহরিয়ার মোর্শেদ খান। তিনি প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে লড়বেন।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। সিরাজগঞ্জের বেলকুচি থানার রাজাপুর গ্রামে শাহরিয়ারের বাড়ি। বর্তমানে তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
শাহরিয়ার মোর্শেদ বলেন, 'আমি অতীতেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম, এখনও ছাত্র হিসেবে খুব কাছে থেকে দেখেছি কীভাবে রাজনৈতিক দলগুলো সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ হরণ করে আশা-প্রত্যাশা ধুলিসাৎ করে, অনেক আশা দিয়ে তারা নির্বাচিত হবার পর তাঁদের কথার সঙ্গে কাজের কোনো মিল থাকে না।এই চিন্তাধারা থেকে আমি সাধারণ শিক্ষার্থীদের পক্ষ হয়ে তাঁদের পাশে থাকতে চাই, তাঁদের কথা বলতে চাই।'
শাহরিয়ার মোর্শেদ আরও বলেন, সেশনজট শূন্যের কোটায় আনার জন্য আমার সব সময় প্রচেষ্টা থাকবে, সুচিকিৎসার উন্নয়নের জন্য কাজ করতে চাই, ডাইনিংয়ে খাবারের মান ভালো করার জন্য এবং রাস্তাঘাটের যে সমস্যাগুলো সেগুলো নিয়ে কথা বলতে চাই।'
শিক্ষাজীবনের প্রসঙ্গ তুলে শাহরিয়ার জানান, তিনি ২০০২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী ছিলেন। পারিবারিক কারণে তখন পড়াশোনা ছেড়ে দিতে হয়। পরে দীর্ঘদিন বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন। তবে আবার পড়াশোনায় ফিরে আসার ইচ্ছে থেকেই ২০১৭ সালে এসএসসি ও ২০২০ সালে এইচএসসি পাস করেন। পরবর্তীতে ২০২০-২১ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং চার কন্যা সন্তানের জনক।
প্রসঙ্গত, পুনর্বিন্যাসিত তফসিল অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বরই নির্বাচন অনুষ্ঠিত হবে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে