স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাসসংকট দেখা দিয়েছে। দৈনিক কয়েক ঘণ্টা গ্যাস পাওয়া যায়। তা-ও সেটা গভীর রাতে। ফলে, বাসাবাড়িতে রান্না ঘিরে বিপাকে পড়েছেন রাজধানীর সাধারণ মানুষ। কিনে খেতে হচ্ছে রেস্তোরাঁ থেকে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে এই চিত্র দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গ্যাস না থাকায় অনেকে রান্না বন্ধ করেছেন। অনেকে এলপিজি সিলিন্ডার বা ইনডাকশন চুলা ব্যবহার করছেন। আবার বাড়তি দামে সিলিন্ডারও কিনতে হচ্ছে।
রাজধানীর মুহাম্মদপুর এলাকায় থাকেন মাজেদা মুজিব। বেশ কিছুদিন ধরেই গ্যাসসংকটে ভুগছেন তিনি। স্ট্রিমকে এই নারী বলেন, ‘ভোর থেকে সারা দিন গ্যাস থাকে না। বিকেলে গ্যাস আসা শুরু করলেও চাপ থাকে খুব কম। এই গ্যাসে শুধু চা বনানো যায়। গ্যাস পাওয়া যায় রাত ১০টার পর। ফলে সারা দিন রান্না করতে পারি না।’
মাজেদা মুজিব আরও বলেন, ‘রান্না করতে হয় রাতে, অথবা ফজরের আগে। সেই রান্না সারা দিন খেতে হয়। বাসার বড়রা সেই রান্না খেতে পারলেও বাচ্চারা সেটা পছন্দ করে না। এ ছাড়া, শীতের মধ্যে গরম পানিও গরম করা যায় না।’
মিরপুর ১১ নম্বরের বাউনিয়াবাদ এলাকার বাসিন্দা বীথি আক্তার। এক মাসের বেশি সময় ধরে গ্যাসের চুলায়া রান্না করতে পারছেন না তিনি। ফলে বাধ্য হয়ে মাটির চুলা ব্যবহার করা শুরু করেছেন।
স্ট্রিমকে বীথি বলেন, ‘গ্যাস আসে মাঝরাতে। তখন ঘুমাব নাকি রান্না করব? আবার ভোরে চলে যায়। আমাদের রান্না, খাওয়াদাওয়া একেবারে বন্ধ অবস্থায় আছে। বাধ্য হয়ে এখন মাটির চুলা ব্যবহার করতে হচ্ছে।’
বীথি আরও বলেন, ‘সিলিন্ডার গ্যাসের দামও বাড়ানো হয়েছে। তা-ও মানা যেত, যদি সিলিন্ডার পাওয়া যেত। দোকানে এখন সিলিন্ডারেরও সংকট চলছে।’
কেরানীগঞ্জ থানার খেজুরবাগ এলাকায় থাকেন মো. আমান। তিনিও একই সমস্যায় ভুগছেন। স্ট্রিমকে আমান বলেন, ‘ঢাকা সিটির ভেতরে একটু-আধটু গ্যাস পাওয়া যায় শুনেছি। কিন্তু এখানে একদমই নেই। এই অবস্থায় বাসায় রান্না বন্ধ রয়েছে। বেশির ভাগ সময় রেস্তোরাঁ থেকে কিনে খেতে হচ্ছে।’
এদিকে সিএনজি ফিলিং স্টেশনেও যানবাহনের দীর্ঘ সারি লক্ষ করা গেছে। বিভিন্ন গাড়ির চালক স্ট্রিমকে জানিয়েছেন, নিয়মিতভাবে গ্যাস পাওয়া যাচ্ছে না। চাপ কম থাকায় দুই-তিন ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ফলে ডিউটি টাইম বাড়ছে কিন্তু আয় কমছে।
সামাদুল ইসলাম নামে এক সিনএনজিচালিত অটোরিকশাচালক স্ট্রিমকে বলেন, ‘গ্যাস নিতে গেলেই ভয় লাগে। যখনই যাই, গিয়ে দেখি লম্বা সিরিয়াল। এমন সময়ে ভাড়া মারব নাকি গ্যাস নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকব, সেটাই বুঝতে পারি না।’
এসব বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির অপারেশন ডিভিশনের মহাব্যবস্থাপক কাজী মোহাম্মদ সাইদুল হাসান স্ট্রিমকে বলেন, ‘পেট্রো বাংলাকে আমরা গ্যাসের যে চাহিদার কথা জানিয়েছি, তার থেকে ৪০০ থেকে ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস কম পাচ্ছি। এ দিকে পেট্রোবাংলা এবং সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদের প্রধান প্রায়োরিটি হলো বিদ্যুৎ, সার ও শিল্পকারখানা। যেহেতু আমার গ্যাস কম আছে আছে, ফলে ওদেরকে আগে গ্যাস দিয়ে যতটুকু বাকি থাকে, সেগুলো আমরা ঢাকায় বা আবাসিক লাইনে দিচ্ছি।’
শীত এলেই গ্যাস সংকট তীব্র হয়ে উঠে কেন প্রশ্ন করলে সাইদুল হাসান বলেন, ‘শীতে এলে গ্যাসের পরিমাণ একটু কম থাকে। কারণ, শীতকালে আমরা বিদ্যুৎকে কম গ্যাস দিই। আমরা এলএনজি আমদানিটাও কমায়ে দিই। এ ছাড়া গরমকালের তুলনায় শীতে লোকাল এবং এলএনজি মিলে গ্যাসের প্রোডাকশনও কম হয়।’
ফিলিং স্টেশনের ব্যাপারে সাইদুল বলেন, ‘ঢাকার ফিলিং স্টেশনগুলোর জন্য আমাদের আলাদা কোনো লাইন নেই। ফিলিং স্টেশনের জন্য আমাদের প্রায়োরিটিও নেই। প্রায়োরিটির পরে যেগুলো থাকবে সেগুলো আমরা সরবরাহ করছি। যদি ফিলিং স্টেশনে লো প্রেশার হয়, আমাদের কিছু করার থাকে না।’

রাজশাহীর দাওকান্দি সরকারি কলেজের শিক্ষিকা (ডেমোনস্ট্রেটর) আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অধ্যক্ষের কার্যালয়ে এক বিএনপি নেতাকে চড় মারার ঘটনার জেরে এই সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
৮ ঘণ্টা আগে
ভৌগোলিক কারণে সাতক্ষীরায় প্রতিবছর সবার আগে আম পাকে। অপরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাত ঠেকাতে আম সংগ্রহের ক্যালেন্ডার (সময়সূচি) ঘোষণা করেছে জেলা প্রশাসন। নির্ধারিত সময়ের আগে আম পাড়া বা বিক্রি করা যাবে না বলেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার অপরাজেয় বাংলার সামনে বজ্রপাতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
৯ ঘণ্টা আগে
রাজধানীর ৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মো. সাব্বির হোসেন (২১) ও মোহাম্মদ রিফাত (২২)।
৯ ঘণ্টা আগে