স্ট্রিম ডেস্ক

স্ট্রিম ডেস্ক
মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে আবারও ২১ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে নারী, শিশুসহ ২১ জনকে আটক করেছে বিজিবি।
২৬ মে (সোমবার) সকাল ৮টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের মতেরবল সীমান্ত এলাকায় দিয়ে অনুপ্রবেশ করানো হয়। এ নিয়ে কমলগঞ্জের দলই সীমান্ত দিয়ে ভারত থেকে মোট ৩৬ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ।
সর্বশেষ সোমবার আটক ব্যক্তিদের মধ্যে ৭ জন পুরুষ, ৬ জন মহিলা ও ৮ জন শিশু রয়েছেন। তারা বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছেন বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া। তিনি জানান, আটক করা সবাই কুড়িগ্রামের বাসিন্দা। বিএসএফ তাদের ঠেলে পাঠিয়েছে। আটকের পর তাদের কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলে কুড়িগ্রাম জেলার সদর থানার দেওয়াবের খামার গ্রামের বাসিন্দা মো. বেলাল হোসেন (৪৫), রাশেদা বেগম (৩৫); জেলার নাগেশ্বরী উপজেলার পশ্চিম শুকাতি গ্রামের মো. নাজমুল হাসান (২৪), ইনচার আলী (৫০), হামিদা বেগম (২০)। অন্যরা হলেন জেলার ফুলবাড়ি উপজেলার শিমুল বাড়ি গ্রামের মো. মজিবুল (২২), সেলিনা (২০), মৌপিতা (৩), মরিয়ম (৮ মাস), মো. গোলদার (৫০), আনজু (৪০), রাশেদুল (২০), জেসমিন (৮) এবং একই উপজেলার রাঙ্গামাটি গ্রামের মো. আশরাফ (৪০), রাহেনা (৩০), রায়হান (৮), আশা মনি (১৮), মো. আখের আলী (২৩), তৈয়ব আলী (৪৫), ইব্রাহিম (২ মাস), খাদিতা (২)।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, বিজিবির হাতে আটক ২১ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে