স্ট্রিম সংবাদদাতা

নারায়ণগঞ্জ নগরীর মাসদাইরের বোয়ালিয়া খাল এলাকায় দুপুরে হামলার শিকার হওয়ার পর রাতেই সাড়াশি অভিযান চালিয়েছে ব়্যাব ও পুলিশের সদস্যরা। অভিযানে পাশের এলাকা পশ্চিম দেওভোগের নূর মসজিদ এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক, দেশীয় তৈরি ধারালো অস্ত্র ও টাকা জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (৫ মে) রাত ৯টায় শুরু হওয়া রাত সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চলমান অভিযানে অন্তত ১০ জনকে আটকের কথা জানিয়েছেন ব়্যাব-১১ এর উপঅধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।
তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম জানায়নি ব়্যাব।
অভিযানে নূর মসজিদ এলাকার দুটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৫ মন গাঁজা, ১০ থেকে ১২ হাজার পিস ইয়াবা, অন্তত ১০ লাখ টাকা, টাকা গণনার মেশিন, ড্রোনসহ বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করার কথা জানান ব়্যাব কর্মকর্তা নাঈম।

এর আগে দুপুরে র্যাবের গোয়েন্দা দল মাদক-সংক্রান্ত তথ্য সংগ্রহের সময় মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় ব়্যাবের উপর হামলা চালিয়ে তিনজনকে আহত করে মাদক ব্যবসায়ীরা। ঘণ্টাখানেক পরেই সেখানে ব়্যাব ও পুলিশের বিপুল সদস্যরা ঘটনাস্থল ও আশেপাশে অভিযান চালায়।
এরই ধারাবাহিকতায় থানা পুলিশের সহায়তায় রাত ৯টায় ফতুল্লার দেওভোগ নূর মসজিদ এলাকায় একটি ছয়তলা ও একটি দোতলা বাড়িতে অভিযান চালায় র্যাব।
র্যাব কর্মকর্তা নাঈম উল হক বলেন, ‘মাদক স্পটটিতে রাসেল ও রাশেদ মাদকের ডিলার। তারা দুই ভাইসহ তাদের সহযোগী রাজু এবং আরও কয়েকজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। চট্টগ্রামের কক্সবাজার থেকে সরাসরি মাদকদ্রব্য নারায়ণগঞ্জে এনে মজুদ রেখে খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন তারা।’
জব্দ মালামাল ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

.png)

বিদ্যুৎ ও জ্বালানিসংকটসহ সার্বিক আর্থ-সামাজিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনের ডাকার অনুরোধ জানিয়েছে জামায়াত। দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এ অধিবেশন ডাকার জন্য রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন ।
৪ মিনিট আগে
সঠিক পরিকল্পনা গ্রহণ না করলে বাংলাদেশ যত ঋণ রয়েছে, তাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়া যাবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
৭ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন বলে দেশটির গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেছে। তবে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (ছালেহ শিবলী)।
২ ঘণ্টা আগে
গ্যাস সরবরাহ না থাকায় ব্রাহ্মণবাড়িয়ার পাঁচটি ফিলিং স্টেশনের চারটিই বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন গাড়িচালকরা। ভাড়া বৃদ্ধি ও যান সংকটে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরাও।
৩ ঘণ্টা আগে