স্ট্রিম ডেস্ক

ঢাকা-মাওয়া এক্সপ্রেক্সওয়েতে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন।
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় এক্সপ্রেসওয়েতে গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন যশোর সদর উপজেলার মধুগ্রামের জিল্লুর রহমান (৬৫), একই উপজেলার পাগলাদাহ গ্রামের মো. জালাল (৬৫), চিকিৎসক আব্দুল হালিম (৫৫) ও বাসটির চালকের সহকারী হাসিব (৩২)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, গতকাল রাতে হামদান এক্সপ্রেসের একটি নৈশকোচ যাত্রী নিয়ে যশোরের নোয়াপাড়া থেকে রাজধানীর দিকে যাচ্ছিল। একই পথে মালবোঝাই একটি মিনিট্রাকও যাচ্ছিল। এক্সপ্রেসওয়ের সিংপাড়া-নওয়াপাড়া ও হাঁসাড়া ব্রিজ-২–এর মাঝামাঝি লন্ডন স্কুলের সামনে এলে বাসের চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি সামনে থাকা চলন্ত ট্রাকের পেছনের বাঁ পাশে ধাক্কা দেয়। পরে বাস ও ট্রাক দুটোই নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের মাঝামাঝি সড়কদ্বীপের রেলিংয়ে আলাদাভাবে ধাক্কা দেয়। ঘটনাস্থলে জিল্লুর রহমান ও মো. জালাল নিহত হন।
পুলিশ ও শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পর চিকিৎসক আ. হালিম ও বাসটির চালকের সহকারী হাসিব মারা যান।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের জিলানী গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার পর বাস ও ট্রাকের চালকেরা পালিয়ে গেছেন। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে