স্ট্রিম প্রতিবেদক

মেট্রোরেলের ছাদে দুই ব্যক্তি উঠে পড়ায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। মেট্রোরেলের সচিবালয় স্টেশনে রবিবার (৩০ নভেম্বর) ঘটনা ঘটে। পরে রাত ৮টা ২০ মিনিট থেকে মেট্রো চলাচল বন্ধ রাখা হয়। আজ আর মেট্রোরেল চলবে না বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (গণসংযোগ) আহসান উল্লাহ শরীফী স্ট্রিমকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাতে মেট্রোরেল কর্তৃপক্ষের নজরে পড়ে ছাদে দুজন রয়েছে। একজন পালিয়ে যায়। ইয়াছিন নামে এক কিশোরকে ছাদ থেকে নামিয়ে আনা হয়। এরপর মেট্রোরেল চলাচল আজ রাতের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এখন যে স্টেশনে ট্রেন আছে, সেখানেই বন্ধ রাখা হয়েছে। এই পরিস্থিতিতে আজকের মতো মেট্রোরেল চলাচল বন্ধ করা হয়েছে।
মেট্রোর যাত্রীরা বলছেন, দুই জায়গায় ট্রেন দাঁড়িয়ে আছে। মেট্রোরেলের সচিবালয় স্টেশন ও ফার্মগেট। অন্যান্য স্টেশনগুলো যাঁরা ইতিমধ্যে একক যাত্রা টিকেট কিনেছেন, তাঁদের টিকেট ফেরত নেওয়া হচ্ছে।
আর যাঁরা স্থায়ী পাসের যাত্রী (এমআরটি ও র্যাপিড পাস) তাঁদের বাড়তি জরিমানা কাটা হচ্ছে না। মেট্রোরেল কর্তৃপক্ষের নতুন নিয়ম অনুযায়ী, এক স্টেশনে প্রবেশ করে আবার বের হলে ১০০ টাকা জরিমানা করা হয়।

এদিকে মেট্রোরেল চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মেট্রো স্টেশনগুলোতে দেখা গেছে, একক যাত্রা টিকেট ফেরত দেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন যাত্রীরা। সড়কপথেও চাপ বেড়েছে।
কারওয়ান বাজার থেকে পল্লবী স্টেশনে যাওয়ার কথা ছিল উমর শরীফ সোহাগের। তিনি স্ট্রিমকে বলেন, আমি ৮ টা ২০ মিনিটে আমি স্টেশনে যাই। সেখানে বারবার মাইকে ঘোষণা করে যাত্রীদের অপেক্ষা করতে বলা হচ্ছিল। রাত নয়টার দিকে ঘোষণা দেওয়া হয়, আজকের জন্য মেট্রো বন্ধ। এই পরিস্থিতিতে নিচে নেমে দেখি, পুরো সড়কে মানুষের ভীড়। বাসে ওঠা যাচ্ছে না। এখন বাসায় ফেরার জটিলতা তৈরি হয়েছে।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
২০ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
৩১ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৩৬ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৪৪ মিনিট আগে