স্ট্রিম প্রতিবেদক

কুষ্টিয়া হামলা চালিয়ে দরবারের প্রধান শামীম রেজা জাহাঙ্গীরকে হত্যার নিন্দা জানিয়েছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। একইসঙ্গে দেশজুড়ে চলমান ‘মব সংস্কৃতি’ বন্ধে ৫ দাবি জানিয়েছে দলটি।
রোববার (১২ এপ্রিল) সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে সারাদেশে শতাধিক মাজার, খানকাহ ও দরগাহে ভাঙচুর-অগ্নিসংযোগ করা হয়েছে। নির্বাচিত সরকার ক্ষমতায় থাকার পরও এ ধরনের বিচারহীনতার সংস্কৃতি দুর্বল আইনের শাসনের প্রমাণ। ধর্মের দোহাই দিয়ে আইন নিজের হাতে তুলে নিয়ে রাষ্ট্রকে বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
মব বন্ধে উত্থাপিত ৫ দাবির মধ্যে রয়েছে- শামীম রেজাকে হত্যাসহ গত দেড় বছরে মাজার-দরগায় প্রতিটি হামলার তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন বিচারবিভাগীয় কমিশন গঠন এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিতা; সামাজিক মাধ্যমে বিদ্বেষ ছড়িয়ে যারা মব করছে, তাদের চিহ্নিত করতে বিশেষ গোয়েন্দা সেল গঠন; কোনো এলাকায় এ ধরনের হামলা হলে সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের অবহেলার জন্য সরাসরি জবাবদিহির আওতায় আনা; ক্ষতিগ্রস্থ ভুক্তভোগী পরিবারগুলোর যথাযথ আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত এবং ভবিষ্যতে উগ্রবাদ রুখতে ও সহনশীল, মানবিক সমাজ গড়তে সরকারের পক্ষ থেকে বিশেষ সামাজিক-সাংস্কৃতিক উদ্যোগের দাবি জানিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন।
বিবৃতিতে বলা হয়, সহনশীলতা ও মানবিকতা ছাড়া রাষ্ট্র সার্থক হতে পারে না। বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন আশা করে, সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় নিজেদের সদিচ্ছার প্রমাণ দেবে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৫ ঘণ্টা আগে