স্ট্রিম ডেস্ক

নদী সুরক্ষায় অবদানের জন্য অধ্যাপক মো. মনজুরুল কিবরীয়া, সাংবাদিক জাহিদুর রহমান এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনকে (বাপা) ‘মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হয়েছে।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর পানি ভবনে বিশ্ব নদী দিবস উপলক্ষে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ও বাংলাদেশ রিভার ফাউন্ডেশন যৌথভাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘রাজনৈতিক সদিচ্ছা থাকলে এবং জনগণ ঐক্যবদ্ধ হলে এক ও অভিন্ন উদ্দেশ্যে নদী রক্ষা করতে হবে।’
পরিবেশ উপদেষ্টা আরও জানান, পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এ বছর দেশে নদীর তালিকা করা হয়েছে এবং বর্তমানে দেশে নদীর সংখ্যা ১ হাজার ৪১৫। সুন্দরবন এবং পাহাড়ি এলাকার নদী নিয়ে যৌথ নদী কমিশন গবেষণা করবে। বাদ পড়া নদীগুলো যাচাই করে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
অনুষ্ঠানে বক্তারা নদী রক্ষায় রাজনৈতিক সদিচ্ছার ওপর জোর দেন। একই সঙ্গে বাংলাদেশের নদী আন্দোলনে ভারতের প্রভাব নিয়েও কথা বলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক। অনুষ্ঠানে গবেষণা ক্যাটাগরিতে হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়কারী অধ্যাপক মো. মনজুরুল কিবরীয়া, সাংবাদিকতায় দৈনিক সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক জাহিদুর রহমান এবং সংগঠন হিসেবে বাংলাদেশ পরিবেশ আন্দোলনকে (বাপা) এ পুরস্কার দেওয়া হয়। বাপার পক্ষে পুরস্কার গ্রহণ করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদার। কানাডা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিজয়ীদের নাম ঘোষণা করেন ‘ওয়ার্ল্ড রিভার্স ডে’র প্রতিষ্ঠাতা মার্ক অ্যাঞ্জেলো।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘বাংলাদেশের নদী আন্দোলনকে ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। আমাদের নদী ও পরিবেশ আন্দোলনে একধরনের ভারতীয় ভাবধারার প্রভাব লক্ষ্য করা যায়। আমাদেরই একজন সহযোদ্ধা, যিনি তিস্তার পানি ও ভাঙন নিয়ে লিখতেন, তাঁকে ভারত এমন সুন্দরভাবে “সার্জিক্যালি” তিস্তা থেকে সরিয়ে দিয়েছে যে তিনি এখন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি করেন। তিস্তা নিয়ে তাঁর লেখা বা কণ্ঠ আর নেই।’
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু সভাপতির বক্তব্যে বলেন, ‘নদীকে আমরাই দূষিত করেছি এবং একে ভালো অবস্থায় ফিরিয়ে আনতে আমাদেরই কাজ করতে হবে। এর জন্য সচেতনতার বিকল্প নেই।’
বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন বলেন, ‘একটি নদীকে রক্ষা করা মানে হাজারো প্রাণকে রক্ষা করা। নদী বাঁচলেই আমাদের সভ্যতা ও অর্থনীতি টিকে থাকবে।’

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ক্রমশ বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ পেয়েছে ভারত। এখন সেই অনুরোধ বিবেচনা করছে দেশটি। তবে তার আগে নিজেদের চাহিদা এবং শোধনাগারের ক্ষমতা খতিয়ে দেখবে ভারত।
৩ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি হওয়া মোহাম্মদ সাহাবুদ্দিন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ হিসেবে উল্লেখ করেছেন। এ সময় আওয়ামী লীগ সরকারকে ‘ফ্যাসিস্ট’আখ্যা দেন তিনি।
৩ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ‘পুলিশ হত্যা’র অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ ৪২ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়।
৩ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ। সড়ক, রেল ও নৌপথের যাত্রী এবং চালকদের প্রতি নিরাপত্তা দির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
৩ ঘণ্টা আগে