স্ট্রিম সংবাদদাতা

নাটোরের লালপুরে নির্বাচন পরবর্তী উত্তেজনাকে কেন্দ্র করে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার রাতে লালপুর উপজেলার ওয়ালিয়া নতুন বাজার এলাকায় এই সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন।
এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দেশে তৈরি পিস্তল, গুলি ও ধারালো অস্ত্র।
স্থানীয়রা জানান, নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকদের মধ্যে নির্বাচনে পক্ষপাতের অভিযোগ নিয়ে প্রথমে বাগ্বিতণ্ডা পরে তা হাতাহাতিতে গড়ায়। দেশীয় অস্ত্র ব্যবহার করে হামলার ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে দু’পক্ষের সংঘর্ষে সাতজন আহত হন। তাদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে একটি চালের দোকান থেকে দেশীয় পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। এ ঘটনায় দু’জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। এ মামলায় আগামী ৭ জুন রায় ঘোষণার দিন দিয়েছেন আদালত।
৩৫ মিনিট আগে
চুয়াডাঙ্গায় তাপপ্রবাহে পুড়ছে জনজীবন। অসহনীয় গরমে বেড়েছে মানুষের অস্বস্তি। তাপপ্রবাহের প্রভাবে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। ঘরের বাইরে বেড়ানো দুষ্কার হয়ে পড়েছে সকল বয়সী মানুষদের।
৪৩ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
২ ঘণ্টা আগে
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ১৫ বাড়িঘরে হামলা ও ভাঙচুর করা হয়।
৩ ঘণ্টা আগে