স্ট্রিম ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, আগামীতে নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে। তিনি বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং প্রত্যেক নাগরিকের ভোটের মূল্যায়নের জন্য এ পদ্ধতিই সবচেয়ে গ্রহণযোগ্য।
বুধবার সকালে কুড়িগ্রামের উলিপুর উপজেলা জামায়াত আয়োজিত আসন কমিটি ও নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আবদুল হালিম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াত নেতাদের ওপর জেল, জুলুম, ফাঁসি, গুম ও খুনের করুণ ইতিহাস সৃষ্টি হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নেতৃবৃন্দের ত্যাগ ও সংগ্রামের মাধ্যমেই ভবিষ্যতে আল্লাহর সাহায্যে বাংলাদেশে ইসলামের বিজয় ঘটবে, ইনশাআল্লাহ।
সমাবেশে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আসন পরিচালক মো. জহুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার, কুড়িগ্রাম জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহ, জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহজালাল সবুজ এবং উলিপুর উপজেলা ভারপ্রাপ্ত আমীর কামাল কবির লিটন।
পরে বিকেলে রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলা জামায়াত আয়োজিত পৃথক সমাবেশেও প্রধান অতিথির বক্তব্য দেন মাওলানা আবদুল হালিম। এতে সভাপতিত্ব করেন চিলমারী উপজেলা আমীর ও আসন পরিচালক অধ্যাপক নূর আলম মুকুল। উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. মোস্তাফিজুর রহমান (মোস্তাক)।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৫ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
২ ঘণ্টা আগে