স্ট্রিম ডেস্ক

কর্মস্থলে অসুস্থ হয়ে পড়েন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা। স্থানীয় হাসপাতালে নেওয়া হলে পাঠানো হয় রাজধানীতে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফেরদৌস আরা।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে জানান, ইউএনও ফেরদৌস আরার আসলে কী হয়েছিল, তা জানা সম্ভব হয়নি। সোমবার (১২ জানুয়ারি) কর্মস্থলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রচণ্ড মাথাব্যথা ছিল। ঢাকার হাসপাতালে নেওয়ার পরে বুধবার তাঁর মৃত্যু হয়।
ফেরদৌস আরা ৩৬ বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন। বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায়। শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। ফেরদৌস আরা এক কন্যাসন্তানের জননী।
ফেরদৌস আরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর করেন। সহকারী কমিশনার হিসেবে ফেরদৌস আরার প্রথম কর্মস্থল ছিল বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত ছিলেন। পরে ২০২৫ সালের ৯ জানুয়ারি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন ফেরদৌস আরা।
বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূঁইয়া জানান, মাইগ্রেনের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফেরদৌস আরা। তাঁর পরিবারের সঙ্গে কথা বলে জেনেছি, শ্বশুরবাড়ি দাউদকান্দিতে দাফন করা হবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) কার্যকর হবে ১ জুলাই থেকে। এরপর ধাপে ধাপে এটি বাস্তবায়ন করা হবে। বিএনপি সরকারের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এসব প্রস্তাব রয়েছে।
৮ মিনিট আগে
বাজেটের আকার বৃদ্ধির চেয়ে সরকারি অর্থের অপচয় রোধ ও সুশাসন নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, খুব বড় বাজেট দিয়ে আবার যদি কোনো কারণে ২০-৩০ শতাংশ লোপাট হয়ে যায়, তাহলে তো কোনো লাভ নেই।
২৮ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জের কামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে বৃদ্ধ ষষ্টি চন্দ্র বর্মনকে স্থানীয় বকশীগঞ্জ থানায় নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর পিলারের কাছ থেকে তাঁকে বাংলাদেশের ভেতর আনে বিজিবি।
১ ঘণ্টা আগে
সবার কাছে অর্থনীতির সুফল পৌঁছানোর বিষয়টি মাথায় রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, একটি সমাজকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করাই এই বাজেটের লক্ষ্য।
২ ঘণ্টা আগে