স্ট্রিম প্রতিবেদক

বিএনপি সরকার দেশকে একটি মর্যাদাপূর্ণ ও সম্মানজনক অবস্থানে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
শুক্রবার (১২ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মঈন খান বলেন, শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে, তাঁর সুযোগ্য উত্তরাধিকার তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী বিশ্ব দরবারে বাংলাদেশকে আবারও একটি মর্যাদাপূর্ণ অবস্থানে প্রতিষ্ঠিত করতে চাই।
মঈন খান বলেন, স্বাধীনতা-উত্তর একটি যুদ্ধবিধ্বস্ত ও ভঙ্গুর রাষ্ট্রকে মাত্র সাড়ে তিন বছরের সংক্ষিপ্ত শাসনামলে বিশ্বের বুকে এক অনন্য সম্মানের জায়গায় তুলে ধরেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি কেবল বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেননি, দেশীয় সম্পদ ও শ্রমের সর্বোচ্চ ব্যবহারে খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশের কৃষিক্ষেত্রে এক অভূতপূর্ব বিপ্লব এনেছিলেন। বাংলাদেশকে একটি আধুনিক ও স্বনির্ভর রাষ্ট্রে রূপান্তরের মূল কাজ তিনিই শুরু করেছিলেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কেবল আনুষ্ঠানিকতার জন্য জিয়াউর রহমানকে স্মরণ নয়, একটি কার্যকর প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে স্মরণ করতে হবে। যার মাধ্যমে তাঁর উন্নয়ন ও উৎপাদনের রাজনৈতিক আদর্শকে ধারণ ও বাস্তব জীবনে গ্রহণ করা যায়।
মঈন খান আরও বলেন, শহীদ জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় থাকাকালীন যে বাজেট প্রণয়ন করেছিলেন, তা ঢাকা শহরের উঁচু তলার বিলাসী মানুষের স্বার্থে ছিল না। তাঁর প্রতিটি নীতি ও বাজেট ছিল এ দেশের প্রান্তিক ও খেটে খাওয়া সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে