স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, নির্বাচন-সংক্রান্ত সব অভিযোগ তাঁরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনের সিসিটিভি ফুটেজ এবং ভোটারদের স্বাক্ষর করা তালিকা ব্যক্তিগত ও গোপনীয় দলিল হওয়ায় তা হস্তান্তরযোগ্য নয়। এগুলোকে ‘পাবলিক ডকুমেন্ট নয়’ উল্লেখ করে শিক্ষার্থীদের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। তবে কোনো প্রার্থী চাইলে নির্দিষ্ট সময়ের ফুটেজ দেখতে পারবেন। তবে এ জন্য তাঁকে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করতে হবে এবং কর্তৃপক্ষের মনোনীত ব্যক্তিদের উপস্থিতিতে সেই ফুটেজ দেখা যাবে।
এ ছাড়া, ব্যালট পেপার ছাপানো নিয়ে ওঠা অভিযোগও ভিত্তিহীন বলে দাবি করেছে কর্তৃপক্ষ। তারা জানায়, কঠোর গোপনীয়তা ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে একটি অভিজ্ঞ প্রতিষ্ঠানকে ব্যালট ছাপানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। মুদ্রণের প্রতিটি পর্যায়ে নির্বাচন কমিশনের কঠোর তদারকি ছিল। তা ছাড়া, বণ্টিত ব্যালট পেপার ও প্রদত্ত ভোটের সংখ্যার হিসাবে কোনো গরমিল পাওয়া যায়নি। তাই নির্বাচনের কয়েক সপ্তাহ পর এ ধরনের অভিযোগ ভিত্তিহীন বলে মনে করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচন পরবর্তী প্রতিটি আবেদনের বিচার-বিশ্লেষণ করে সবাইকে আলাদা আলাদাভাবে জবাব প্রদান করা হবে। কিন্তু গত সোমবার একটি ছাত্রসংগঠন কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে উত্থাপিত কিছু অভিযোগের জবাব এই মুহূর্তে প্রদান করা দরকার বলে মনে করছে ঢাবি প্রশাসন।
উল্লেখ্য, গত সোমবার ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ আনে ছাত্রদল মনোনীত প্যানেল।
ছাত্রদলের মূল অভিযোগগুলোর মধ্যে রয়েছে—প্রশাসন একটি নির্দিষ্ট প্যানেলের পক্ষে কাজ করেছে; নির্দিষ্ট প্যানেলের পক্ষে ব্যালট সরবরাহ ও ছাপানো হয়েছে; ব্যবহৃত এবং ফেরত দেওয়া ব্যালটের সংখ্যা প্রকাশ করা হয়নি; নীলক্ষেতে একটি ছাপাখানায় অরক্ষিত ব্যালট পাওয়া গেছে; ভোটারদের উপস্থিতির আগেই ব্যালটে স্বাক্ষর নেওয়া হয়েছে এবং মার্কারের অভাবে বলপেন দিয়ে ভোট দিতে হয়েছে।
ওই সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, প্রশাসনের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে স্পষ্ট অবস্থান না জানানো পর্যন্ত তাঁরা নির্বাচনকে বৈধতা দিতে পারবেন না।

রাজশাহীর দাওকান্দি সরকারি কলেজের শিক্ষিকা (ডেমোনস্ট্রেটর) আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অধ্যক্ষের কার্যালয়ে এক বিএনপি নেতাকে চড় মারার ঘটনার জেরে এই সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
৬ ঘণ্টা আগে
ভৌগোলিক কারণে সাতক্ষীরায় প্রতিবছর সবার আগে আম পাকে। অপরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাত ঠেকাতে আম সংগ্রহের ক্যালেন্ডার (সময়সূচি) ঘোষণা করেছে জেলা প্রশাসন। নির্ধারিত সময়ের আগে আম পাড়া বা বিক্রি করা যাবে না বলেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার অপরাজেয় বাংলার সামনে বজ্রপাতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
৭ ঘণ্টা আগে
রাজধানীর ৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মো. সাব্বির হোসেন (২১) ও মোহাম্মদ রিফাত (২২)।
৭ ঘণ্টা আগে