স্ট্রিম সংবাদদাতা

বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দখল করা ৪১ শতক জমি উদ্ধার করেছে প্রশাসন। দীর্ঘ ৪০ বছর ওই জমিতে অবৈধভাবে মার্কেট ও বাড়ি নির্মাণ করে ভোগ করে আসছিল একটি প্রভাবশালী চক্র।
শনিবার (১৬ মে) সকালে উপজেলা প্রশাসন এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়।
স্থানীয়রা জানান, ওই জমি দখলের অন্যতম হোতা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হক। তার একার দখলেই ছিল প্রায় ২০ শতক। বাকি জমি স্থানীয় কয়েকজন প্রভাবশালীর দখলে ছিল।
উপজেলা প্রশাসন জানিয়েছে, গত ১১ মে উপজেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় কয়েকজন সদস্য বিদ্যালয়ের জমি দখলের বিষয়টি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নজরে আনেন। তিনি দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান জানান, প্রতিমন্ত্রী ব্যবস্থা নিতে বলার পর তদন্ত শুরু হয়। সরকারি জমি দখলের প্রমাণ পাওয়ায় আজ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম বলেন, একটি অসাধু ও প্রভাবশালী মহল জমিটি দখল করে নিজেদের পকেট ভরেছে। জমি পুনরুদ্ধার করে স্কুলের কাছে ফিরিয়ে দেওয়ায় প্রতিমন্ত্রী, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন প্রশংসার দাবিদার।
শিবগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, স্কুলের জমিটি উদ্ধারে বহু জায়গায় ধরনা দিয়ে নিরাশ হয়েছি। অবশেষে জায়গাটি উদ্ধার হলো।
এ বিষয়ে সাবেক আওয়ামী লীগ নেতা আজিজুল হকসহ অভিযোগ ওঠা অন্য ব্যক্তিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।

.png)

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
৯ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১১ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১১ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় চাঁদার জন্য নারীসহ তিনজনকে পাঁচ ঘণ্টা জিম্মি করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় জিম্মিকারীরা।
১১ ঘণ্টা আগে