স্ট্রিম সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র সংলগ্ন সপ্তম ছায়ামঞ্চ প্রাঙ্গণে হাডুডু খেলার আয়োজন করা হয়েছে। খেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শ্রমিকদের সমন্বয়ে গঠিত দল দুটির ব্যতিক্রমী নামের পাশাপাশি পুরস্কার দেওয়া হয়েছে তরমুজ ও আনারস। যা নিয়ে ক্যাম্পাসে বেশ আগ্রহের সৃষ্টি হয়েছে।
মহান মে দিবস উপলক্ষে ১ মে (শুক্রবার) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের আয়োজনে শিক্ষার্থী-শ্রমিকদের সম্মিলিত হাডুডু খেলা অনুষ্ঠিত হয়। ভিন্নধর্মী নামের দুটি দলে ‘টিম শেয়াল’ ও ‘টিম গুইসাপ’ বিভক্ত হয়ে খেলায় অংশ নেন তারা।
হাডুডু খেলাটি উপভোগ করতে সপ্তম ছায়ামঞ্চের চারপাশে ভিড় করেন দর্শনার্থীরা। ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, ‘এই আয়োজনটি অনেক উপভোগ করেছি। অনেকদিন পর হাডুডু খেলা চোখের সামনে দেখলাম। আশা করছি সামনেও এমন আয়োজন দেখবো।’
ছুটির দিনে ক্যাম্পাসে ঘুরতে এসেছিলেন মো. রিদওয়ান হায়দার। তিনিও হাডুডু খেলাটি দেখতে দাঁড়িয়েছিলেন দর্শক সারিতে। তিনি বলেন, ‘আমরা জানতাম না এই প্রোগ্রামেরর কথা। হুট করে দেখি হাডুডু খেলা হচ্ছে। তাই এখানে দাঁড়িয়ে তা উপভোগ করলাম।’
হাডুডু খেলায় ব্যতিক্রমধর্মী পুরস্কার দিয়েছেন আয়োজকরা। বিজয়ী দলের জন্য ছিল একটি তরমুজ ও রানার-আপের জন্য দু'টি আনারস। এছাড়া উভয় দলের খেলোয়াড়দের গামছা ও মেডেল প্রদান করা হয়। খেলায় পাঁচ রাউন্ডের মধ্যে তিনটিতে জিতে বিজয়ী হয় টিম গুইসাপ।
টিম গুইসাপকে প্রতিনিধিত্বকারী ক্যাম্পাসের দোকানদার মো. সজল স্ট্রিমকে বলেন, ‘আমরা সারাদিন কাজ করি। তাই খেলাধুলার মাঝে যাওয়া হয় না। শিক্ষার্থী ভাই-বোনদের এত সুন্দর একটা খেলা আয়োজন করার জন্য ধন্যবাদ। আমরা জিতেছি, তাই আরও খুশি লাগছে।’
ভিন্নধর্মী নামের প্রসঙ্গে শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি অদ্রি অংকুর স্ট্রিমকে বলেন, ‘আমরা যখন প্রথম বিশ্ববিদ্যালয়ে আসি তখন আমরা দেখছি যে এখানে রাস্তা পার হচ্ছে একটা বড় বড় গুইসাপ এবং খুবই নরমাল দৃশ্য ছিল এটা। রাতের বেলা বের হলাম অনেক শিয়ালও দেখতাম। কিন্তু ক্রমশই অপরিকল্পিত উন্নয়নের মধ্য দিয়ে যেই বনাঞ্চলের যে ক্ষতি হয়েছে। আমাদের যে প্রাণিকূল আছে, তারাও একইভাবে ক্ষতিগ্রস্ত। যেহেতু আমাদের ক্যাম্পাসের প্রকৃতির খুব গুরুত্বপূর্ণ দুইটা এলিমেন্ট গুইসাপ ও শেয়াল, তাই তাদের নামে আমরা দুইটা টিমের নাম রেখেছি।’
হাডুডু খেলার আয়োজন সম্পর্কে অদ্রি অংকুর বলেন, ‘ক্যাম্পাসে যারা শ্রমজীবী মানুষজন আছেন, যাদের সঙ্গে আসলে আমরা বিশ্ববিদ্যালয় জীবনে চার-পাঁচ বছর আমরা কাটাই এবং এর মধ্যে দিয়ে আমাদের সবার সঙ্গে যে তাঁদের যে একটা আন্তরিক সম্পর্ক তৈরি হয়, সে সম্পর্কের জায়গা থেকেই ক্যাম্পাসের শ্রমজীবী মানুষ এবং আমাদের সমন্বয়ে আমরা মিলেমিশে একটা আয়োজন করেছি।’

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৩ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে