স্ট্রিম সংবাদদাতা

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের হোয়াটসঅ্যাপ নম্বর ক্লোন করে বিকাশে টাকা দাবি করছে প্রতারক চক্র। এমপির পরিচিতদের কাছে খুদে বার্তা পাঠিয়ে ২০ থেকে ৩০ হাজার টাকা করে পাঠাতে বলছে ওই চক্র। প্রতারক চক্রটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ করছে থানা পুলিশ।
এদিকে শনিবার (২১ ফেব্রুয়ারি) বিষয়টি জানার পর এমপি মহিত সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কতামূলক পোস্ট দেন। তিনি বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি।
সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, বিকেল ৫টা থেকে তাঁর পরিচিত অন্তত ১০০ জনের কাছে বার্তা পাঠানো হয়। বার্তায় বিকাশে টাকা পাঠানোর অনুরোধ জানিয়ে বিভিন্ন মোবাইল নম্বরও দেওয়া হয়। অনেকেই বিষয়টি সন্দেহজনক মনে করে তাঁকে ফোনে জানান।
পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে এবং এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেছেন তিনি।
এ বিষয়ে বগুড়ার আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘প্রতারক চক্রের কেউ সংসদ সদস্য মহোদয়কে ফোন করে কৌশলে কিছু তথ্য নিয়েছিলেন এবং এরপর থেকেই ওই চক্রটি সংসদ সদস্যের (এমপি) নম্বর গ্রহণ করে টাকা চাওয়া শুরু করে। আমরা বিষয়টি জানতে পেরে এ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কাজ শুরু করেছি।’

নোয়াখালীর সেনবাগে প্রকাশ্য স্থানে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১০ জুন) রাতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় থেমে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছে। স্থানীয়সহ আহত হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে যুবদল নেতা মনির খানের (৩৮) মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে স্বজনের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
১২ ঘণ্টা আগে