স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে 'আওয়ামী লীগের দোসর' আখ্যা দিয়ে সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। এতে দৈনিক সকালের প্রতিবেদক মাহফুজুর রহমান শিশির আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) সকালে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল শেষে ব্রিফিংয়ের সময় এই হামলা হয়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষোভ মিছিলটি বের করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোন। এতে জামায়াত নেতা মুস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম শাহিন, আনিসুজ্জামান, জাহিনুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল শেষে ব্রিফিং চলাকালে একজন সিনিয়র সাংবাদিককে কথা বলার অনুরোধ করা হয়। এ সময় বাগবিতণ্ডা হলে একপর্যায়ে সাংবাদিকদের 'আওয়ামী লীগের দোসর' আখ্যা দেন জামায়াতকর্মীরা। সাংবাদিকরা প্রতিবাদ জানালে জামায়াত সমর্থকরা উত্তেজিত হয়ে হামলা চালান।
হামলায় আহত সাংবাদিক শিশিরের মুখ দিয়ে রক্ত ঝরতে দেখা গেছে। পরে অন্য সাংবাদিকরা তাঁকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান খান ঘটনাটিকে 'অনাকাঙ্ক্ষিত' বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, 'আমাদের কর্মসূচিতে বহিরাগত কেউ ঢুকে পড়ে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।'

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৫ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
২ ঘণ্টা আগে