স্ট্রিম সংবাদদাতা

গাইবান্ধা সদরে পিকআপ ভ্যান ও ইজিবাইকের (ব্যাটারিচালিত অটোরিকশা) সংঘর্ষে দুজন নিহত হয়েছেন৷ আহত হয়েছেন অটোরিকশায় থাকা আরও চার যাত্রী। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার ঠাকুরের দিঘী মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইজিবাইকচালক সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ছাতনাবাড়ী গ্রামের ফরিদ মিয়া (৫০) ও যাত্রী গাইবান্ধা সদরের আনালের তারী গ্রামের রোস্তম আলী (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে দাড়িয়াপুর বাজার থেকে যাত্রী নিয়ে ইজিবাইকটি জেলা শহরের দিকে যাচ্ছিল। পথে মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও এক যাত্রীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা অটোরিকশার বাকি চার যাত্রীকে হাসপাতালে নেয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে