জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে নতুন প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা।
রোববার (১৭ মে) সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হন শিক্ষার্থীরা। সকাল ১০টায় ভবনের ভেতরের ও প্রধান দুই ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন তাঁরা।
আন্দোলনকারীরা জানান, প্রশাসনিক ভবন অবরোধ থাকবে। তবে সাধারণ শিক্ষার্থীদের যেন ভোগান্তি না হয়, সেজন্য জরুরি কাজ থাকলে ভেতরে ঢুকতে দেওয়া হবে।
এর আগে শনিবার প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে তাঁর কার্যালয়ে তালা দিয়েছিলেন শিক্ষার্থীরা।
অবরোধ সম্পর্কে আন্দোলনকারী নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী ফাহমিদা মুন বলেন, আমাদের ছয় দাবির প্রথমটি ছিল—৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেপ্তার না হলে পুরো প্রক্টোরিয়াল বডিকে পদত্যাগ করতে হবে। কারণ, বর্তমান প্রক্টর দায়িত্ব নেওয়ার পর ক্যাম্পাসে একের পর এক নেতিবাচক ঘটনা ঘটেছে। এই দায়ভার তাঁর।
তিনি আরও বলেন, ‘রেজিস্ট্রার ভবনে তালা দেওয়া থাকবে। উনারা আমাদেরকে এসে নিশ্চিত করে যাবেন আর কত ঘণ্টা সময় লাগবে ধর্ষককে ধরতে। প্রশাসন যতক্ষণ পর্যন্ত না আমাদেরকে এটা নিশ্চিত করে দিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকব।’
নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থী আদৃতা রায় বলেন, পুরো ঘটনা নিয়ে প্রশাসনের যে ধরনের বিবেচনাবোধ বা দায়িত্ববোধ দেখানোর কথা ছিল, তার বিন্দুমাত্র তারা দেখাচ্ছে না। উপাচার্যকে জিজ্ঞেস করলে তিনি কোনো আপডেট জানাতে পারেন না। তিনি কেবল বলেন অগ্রগতি হচ্ছে, কিন্তু কী অগ্রগতি হচ্ছে—সেটা জানাতে পারেন না।
উল্লেখ্য, গত ১২ মে রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হল-সংলগ্ন এলাকায় এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা হয়। ভুক্তভোগীর চিৎকারে কয়েকজন শিক্ষার্থী এগিয়ে গেলে অভিযুক্ত যুবক পালিয়ে যান। এরপর থেকে অভিযুক্তের শাস্তি ও প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে