স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।
ভোট গ্রহণের সময় বাড়ানো হয়েছে উল্লেখ করে প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেন, প্রতি ভোটারের জন্য আট মিনিট করে সময় রাখা হয়েছে। প্রায় ৪০ হাজার ভোটার ভোট দিতে আসবেন, তা ধরেই প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। বিরতিহীনভাবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এই সময়ের মধ্যে যদি কেউ ভোটকেন্দ্রের আঙ্গিনায় উপস্থিত হন, তাঁদেরও ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে।
ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই জানিয়ে অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, এক প্রার্থীর রিটের প্রেক্ষিতে আজ হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি হয়েছে। রায় অনুযায়ী ৯ সেপ্টেম্বর নির্বাচন চালিয়ে যেতে আর কোনো বাধা নেই।
কোনো শিক্ষার্থী বা প্রার্থীর বিরুদ্ধে নারী প্রার্থীদের সাইবার বুলিং করার অভিযোগ পেলে সাইবার বুলিং টাস্কফোর্সের আওতায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।
নারী প্রার্থীকে ধর্ষণের হুমকির ঘটনায় করা নির্বাচন কমিশনের তথ্যানুসন্ধান কমিটির বিষয়ে টাস্কফোর্স কমিটির প্রধান অধ্যাপক গোলাম রব্বানী বলেন, একজন প্রার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে অসৌজন্যমূলক কথা লিখেছিল। এ নিয়ে তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছিল। কমিটি প্রতিবেদন দিয়েছে। তা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ফোরামে আলোচনা করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
প্রক্টরের ক্ষমতাবলে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
এছাড়া সন্ধ্যায় আয়োজিত আরেক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন জানায়, পূর্বঘোষিত তিন দিনের ছুটি কমিয়ে এক দিন করা হয়েছে। অর্থাৎ, শুধু নির্বাচনের দিনই বিশ্ববিদ্যালয়ে সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে