leadT1ad

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনা প্রতিনিধি দলের বৈঠক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১২ জুন ২০২৬, ১৬: ২৫
চীনে সফররত বাংলাদেশি প্রতিনিধি দলের সঙ্গে চীনের প্রতিনিধি দলের বৈঠক। ছবি: সংগৃহীত

চীনে সফররত বাংলাদেশি প্রতিনিধিদলের সঙ্গে চীনের প্রতিনিধিদলের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে স্বাস্থ্য, বাণিজ্য, অর্থনৈতিক বিনিয়োগ ও যোগাযোগ অবকাঠামো খাতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

আজ শুক্রবার (১২ জুন) চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ইউনান প্রদেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে।

বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। অন্য সদস্যরা হলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির, সংসদ সদস্য আখতার হোসেন, সংসদ সদস্য খালেদ মাহমুদ শ্যামল, সংসদ সদস্য সুলতানা জেসমিন এবং চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম।

অন্য দিকে, চীনের পক্ষে নেতৃত্ব দেন ইউনান পিপলস কংগ্রেসের চেয়ারম্যান এবং ইউনান প্রদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মি. ওয়াং নিং। তাঁর সঙ্গে ছিলেন ইউনান প্রদেশের কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির সদস্য মি. ওয়াং শেনজিং, ভাইস গভর্নর মি. লিউ ইয়াং, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইয়ং শাওচেং, শিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মি. লি বিনজে, বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মি. লি চাউইয়ে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মি. শি জানবিন।

বৈঠকে বিশেষভাবে স্বাস্থ্য খাতে বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং রোড কানেকটিভিটি উন্নয়নের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে নিয়মিত প্রতিনিধি পর্যায়ের আদান-প্রদান বাড়ানোর বিষয়েও সম্মতি জানানো হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত