স্ট্রিম প্রতিবেদক

কক্সবাজারে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হিমছড়ি সৈকতে ভেসে যাওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর সঙ্গে ভেসে যাওয়া আরও দুজন সহপাঠী বন্ধুকে খুঁজে পাওয়া যায়নি এখনও।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী হিমছড়িতে বেড়াতে গিয়েছিলেন। তাঁদের মধ্যে চারজন চবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ছাত্র ও একজন আরবি বিভাগের ছাত্র।
ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ডকর্মীরা একত্রে নিখোঁজ দুই শিক্ষার্থীর খোঁজে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে বলে জানিয়েছেন সি সেফ লাইফ গার্ডের প্রকল্প ব্যবস্থাপক ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন, ‘পাঁচ দিন ধরে কক্সবাজারে টানা বৃষ্টি হচ্ছে। আর বৈরী আবহাওয়ার কারণে সাগর বেশ উত্তাল রয়েছে।’
ইমতিয়াজ আহমেদ আরও বলেন, ‘আগের দিন পাঁচ বন্ধু মিলে কক্সবাজার ঘুরতে আসেন। তাঁরা সকালে হিমছড়ি সৈকতে যান। তাঁদের মধ্যে দুজন সৈকতে বাঁধের ওপরে বসে ছিলেন, বাকি তিনজন সৈকতে গোসল নামেন। এ সময় ঢেউয়ের তোড়ে তিনজনই সাগরে ভেসে যান। তাঁদের মধ্যে সাদমান রহমান সাবাবের মরদেহ উদ্ধার করা হয়েছে।’
চবির সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক সাঈদ বিন কামাল চৌধুরী নিশ্চিত করেছেন, মৃত শিক্ষার্থীর নাম সাদমান রহমান সাবাব (২১)। তিনি রাজধানীর মিরপুর এলাকার পল্লবী দক্ষিণের বাসিন্দা কে এম আনিসুর রহমানের ছেলে। নিখোঁজ দুজন হলেন বগুড়ার দক্ষিণ সনসনিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে অরিত্র হাসান ও বগুড়া সদরের নারুলি দক্ষিণের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ।
সাঈদ বিন কামাল চৌধুরী বলেন, ‘কক্সবাজার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। তাঁরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। নিখোঁজ হওয়া শিক্ষার্থীদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বিভাগের সিনিয়র কয়েকজন কক্সবাজারে গেছেন।’
ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ‘দুর্ঘটনার পর সাবাব নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুই শিক্ষার্থীকে উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে