স্ট্রিম প্রতিবেদক
অপসংস্কৃতি রোধ এবং তৃণমূল পর্যায়ে সংস্কৃতিচর্চা বাড়াতে ২৫০ উপজেলায় সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ করবে সরকার। পাশাপাশি চলতি মাস থেকেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে শিল্প ও সাংস্কৃতিক কার্যক্রম।
সোমবার (১৩ জুলাই) সংসদে প্রশ্নোত্তর পর্বে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী এসব তথ্য জানান।
মন্ত্রী জানান, তৃণমূল পর্যায়ে সংস্কৃতিচর্চার অবকাঠামো সম্প্রসারণে সরকারের পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা রয়েছে। দেশের ২৫০ উপজেলায় আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের কার্যক্রম প্রক্রিয়াধীন। এ ছাড়া প্রথম পর্যায়ে ৩৩ জেলা শিল্পকলা একাডেমি কমপ্লেক্স নির্মাণ এবং ১০ জেলা শিল্পকলা একাডেমি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব উপজেলায় একাডেমির নিজস্ব ভবন নেই, সেখানে খাস জমি পেলেই অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু হবে।
তিনি বলেন, সমাজকে অপসংস্কৃতিমুক্ত করতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে ১৭ ও ১৯ জুলাই থেকে পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে শিল্প, সংস্কৃতি, ক্রীড়া ও তথ্যপ্রযুক্তিবিষয়ক কার্যক্রম শুরু হবে।
সংস্কৃতিমন্ত্রী বলেন, বর্তমান সমাজে ভিনদেশি অপসংস্কৃতি ও লুটেরা পুঁজির ফলের বিস্তার দেখা যাচ্ছে। এই অবক্ষয় রুখতে এবং দেশে নতুন রেনেসাঁ (নবজাগরণ) আনতে জীবনমুখী সংস্কৃতি ও জীবনমুখী শিক্ষার প্রসার ঘটানো হবে। এর অংশ হিসেবে নাটক, থিয়েটার এবং দেশের লোকজ সংগীত উপজেলা পর্যায়ে নেওয়া হবে। পাশাপাশি হাসন রাজা, লালন শাহ, শাহ আবদুল করিম ও আব্বাস উদ্দীনের গানের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করা হবে।
সম্পূরক প্রশ্নে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম মাসুদ দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে শিশুদের উপযোগী মানসম্মত অনুষ্ঠানের অভাব এবং ‘সাংস্কৃতিক দুর্নীতি’র বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এই সাংস্কৃতিক দুর্নীতি সমাজ ও নতুন প্রজন্মের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে বাধ্যতামূলকভাবে শিশুতোষ ও শিক্ষামূলক অনুষ্ঠান প্রচারের প্রস্তাব দেন তিনি।
এই উদ্বেগের জবাবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী বলেন, টেলিভিশন চ্যানেলগুলো তথ্য মন্ত্রণালয়ের অধীনে হলেও তাদের সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয়ের সমন্বয় রয়েছে। সরকার জীবনমুখী সংস্কৃতি ও অর্থনীতির ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। তিনি আশ্বস্ত করেন, দেশের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার এবং টেলিভিশন চ্যানেলগুলোতে পরিচ্ছন্ন ও রুচিশীল কনটেন্ট প্রচার নিশ্চিত করতে তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে।
অপসংস্কৃতির বিস্তার রোধে টেলিভিশনের কনটেন্টেও নজর দেওয়ার কথা জানান নিতাই রায়চৌধুরী। তিনি বলেন, দেশের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে তথ্য এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করা হবে। পাশাপাশি টেলিভিশন চ্যানেলগুলোতে পরিচ্ছন্ন ও মানসম্মত কনটেন্ট প্রচারের উদ্যোগ নেওয়া হবে।

.png)

বিগত সরকারের আমলে প্রতিটি মডেল মসজিদ নির্মাণে প্রাক্কলিত ব্যয় ১৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ২১ কোটি টাকা করার কারণ তদন্তের নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
১৪ মিনিট আগে
রাঙামাটিতে টানা এক সপ্তাহের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে জেলার ৬০ কিলোমিটার গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়ক জরুরিভিত্তিতে মেরামতে অন্তত ১ কোটি টাকা ব্যয় হবে বলছেন প্রকৌশলীরা। এদিকে মারিশ্যা-বাঘাইহাট সড়কের বিভিন্নস্থানে দেবে বাঘাইছড়ি উপজেলার সঙ্গে পাঁচদিন ধরে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
৩০ মিনিট আগে
দেশের সাত জেলায় বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে চলমান এইচএসসি ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (১৩ জুলাই) দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সই করা বিবৃতিতে এ দাবি জানান তারা।
৩৫ মিনিট আগে
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী আত্মসমর্পণ করতে হবে এবং তাকে কারাগারে যেতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
১ ঘণ্টা আগে