মো. ইসতিয়াক

দেশে ফেরার একদিন পর আজ বুধবার পূর্নাঙ্গ বিশ্রামে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার গুলশানের বাসভবন ফিরোজায় নীরবতা বিরাজ করছে। বাসভবনের চারপাশে নিরাপত্তারক্ষী ছাড়া তেমন কাউকে দেখা যায়নি। বিএনপির গুলশান কার্যালয়ও ছিলো নীরব।
গতকাল ৬ মে বিকেলে দীর্ঘ চার মাসের চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফেরার পর তাঁর বাসভবনজুড়ে ছিলো বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ও উচ্ছ্বাস। নেতাকর্মীরা স্লোগানে মুখর করে তোলেন ফিরোজা। বিতরণ করা হয় মিষ্টি। খালেদা জিয়ার গাড়ি বাসভবনে পৌঁছানোর সময় তাঁকে ফুল দিয়ে অভিবাদন জানান নেতাকর্মীরা।
তবে সেই প্রাণবন্ত পরিবেশের একদিন পর ৭ মে ফিরোজার চিত্র ছিলো সম্পূর্ণ ভিন্ন। বাসভবনের চারপাশে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা; মোতায়েন করা হয় বিপুলসংখ্যক পুলিশ সদস্য। সংবাদকর্মীদেরও আনাগোনা ছিলো সীমিত।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রাতে নেতাকর্মীদের উদ্দেশে এক বিবৃতিতে আহ্বান জানান বাসভবনের সামনে ভিড় না করার জন্য। তিনি বলেন, ‘নেত্রীর বিশ্রামের প্রয়োজন রয়েছে। সবাইকে অনুরোধ করছি যার যার বাড়িতে ফিরে যেতে।’ দলের পক্ষ থেকে নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেও ভবিষ্যতে নিয়ম মেনে চলার অনুরোধ জানানো হয়।
রাজনৈতিক বিশ্লেষক ড. দিলারা চৌধুরী এই প্রসঙ্গে বলেন, ‘দলের ভেতর থেকে নেত্রীর সুস্থতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, একইসঙ্গে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেও দলীয় সিদ্ধান্ত ছিলো গুরুত্বপূর্ণ।’ তিনি আজ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল-এর আলোচনাসভায় এই মন্তব্য করেন।
ড. দিলারা আরও বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে খালেদা জিয়ার নিরাপত্তা ও স্বাস্থ্যের বিষয়টি বিএনপির জন্য অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে। দলের শান্তিপূর্ণ আচরণও এ সংকেত বহন করে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গেছে, খালেদা জিয়া তাঁর বাসভবনে বিশ্রামে রয়েছেন এবং দলের পক্ষ থেকে তাঁর স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা আপাতত বলবৎ রয়েছে এবং সাংবাদিকদের জন্য প্রবেশাধিকার সীমিত রাখা হয়েছে।
গতকাল সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। এ সময় সেখানে স্বাগত জানাতে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। দীর্ঘ যাত্রাপথে স্লোগান ও মিছিলের মাধ্যমে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। দিনভর পুলিশি উপস্থিতি থাকলেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের বাসায় ফিরে যাওয়ার আহ্বান জানান।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে