স্ট্রিম প্রতিবেদক

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি হঠাৎ করেই পাকিস্তান সফরে গিয়েছেন। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) তিনি পাকিস্তান সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক ঊর্ধ্বতন দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, তিনি আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানে থাকবেন। ওইদিন দুপুর ২টায় ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর হইতে বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দের উদ্দেশে যাত্রা করবেন। বিকাল সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পৌঁছাবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের এ সফরে সফরসঙ্গী হিসেবে থাকবেন মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান, পুলিশ হেডকোয়ার্টার্স এর অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. রেজাউল করিম এবং পুলিশ হেডকোয়ার্টার্স এর ডিআইজি মো. জান্নাতুল হাসান৷
সূত্র জানিয়েছে, সিনিয়র সচিবের এই সফর প্রধানত দুই দেশের একটি সমঝোতা সইকে কেন্দ্র করে হচ্ছে। তবে এর পাশাপাশি এই সময়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক কিছুটা উন্নতির দিকে যাচ্ছে। সফরের মাধ্যমে দুই দেশের আলোচনার সুযোগ তৈরি হতে পারে যাতে পারস্পরিক বিশ্বাস এবং সহযোগিতা শক্তিশালী হতে পারে। এছাড়া কূটনৈতিক বা আনুষ্ঠানিক পাসপোর্টধারীদের জন্য ভিসা সহজীকরণ, অফিসিয়াল সফর সহজীকরণ, সাংস্কৃতিক ও শিক্ষাগত আদান-প্রদান বাড়ানো ইত্যাদি বিষয় আলোচনা হতে পারে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে