স্ট্রিম প্রতিবেদক

বরেন্দ্র অঞ্চলের আম চাষিদের জন্য ৫ বছরে ১৫ জেলায় ৯৮টি বিশেষ হিমাগার বানাবে সরকার। কৃষি মন্ত্রণালয়ের আগামী ৫ বছরের কর্মপরিকল্পনার নথিতে এই তথ্য পাওয়া গেছে।
নথি অনুযায়ী, এই ৯৮ হিমাগারে প্রতি মৌসুমে ২ হাজার ৯৪০ মেট্রিক টন আম সংরক্ষণ করা যাবে। এছাড়া আগামী ২০২৬-২৭ অর্থবছরে ৩০ টন ধারণক্ষমতাসম্পন্ন ৯২টি মিনি হিমাগার স্থাপন করা হবে। এতে প্রায় ২ হাজার ৭৬০ মেট্রিক টন আম সংরক্ষণ করা যাবে। এই ৯২টি হিমাগার স্থাপনের জন্য ৩০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে। নিরাপদ আম রপ্তানির জন্য একটি ভেপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনাও রয়েছে কৃষি মন্ত্রণালয়ের।
সম্প্রতি পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) গবেষণায় জানা গেছে, দেশে প্রতি বছর সংরক্ষণের অভাবে ১৬ মিলিয়ন টন খাদ্যশস্য নষ্ট হয়। এই নষ্ট হওয়া ফসলের আর্থিক মূল্য প্রায় ২৮ হাজার কোটি টাকা। মোট অপচয়ের ৩৫ শতাংশই আম, যার আর্থিক মূল্য প্রায় ৯ হাজার ১০০ কোটি টাকা। এছাড়াও পেঁয়াজ ও শাকসবজিতে ২৫ শতাংশ এবং আলুতে ২০ শতাংশ অপচয় হয়।
তবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল ফয়েজ মো. জামাল উদ্দিন জানান, হিমাগারের চেয়ে আমের প্রসেসড ফুড ও দ্রুত রপ্তানিতে নজর দেওয়া উচিত। এতে আমের বাজারদর বাড়বে এবং কৃষকরা উপকৃত হবেন।

.png)

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
৩ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
২ ঘণ্টা আগে