বিশ্ববাজারে ধরা ভারতের আম, সুযোগ বাংলাদেশেররপ্তানি পণ্যের মানে মার খেয়েছে ভারত। জাপান গত মার্চে দেশটি থেকে আম আমদানি না করার ঘোষণা দেয়। এরপর নেপালও বিধিনিষেধ দিয়ে মুখ ফিরিয়ে নেয়। এতে বিপাকে পড়ে বিশ্বের শীর্ষ আম উৎপাদক ভারত।২১ জুন ২০২৬
পাহাড়ে বাড়ছে আম চাষ, বাজারজাতকরণ ও দামে ধরাপাহাড়ি জেলা রাঙামাটিতে বাড়ছে আম বাগান। বাণিজ্যিকভাবে আম্রপালি, বারি-৪, রাংগুইসহ বিভিন্ন জাতের আমের আবাদ হচ্ছে। তবে ফলন ভালো হলেও পরিবহন, বাজারজাতকরণে সমস্যা এবং দাম কম থাকায় আশানুরূপ লাভের দেখা পাচ্ছেন না বাগানিরা।১৪ জুন ২০২৬
আমের মৌসুমে বাড়িতেই বানান জিভে জল আনা মজাদার সব পদকাঁচা আমের টক-ঝাল ঝাঁঝ আর পাকা আমের মিষ্টি স্বাদ আমাদের খাদ্য সংস্কৃতিকে করেছে দারুণ সমৃদ্ধ। শুধু ফল হিসেবে নয়, ডাল, চাটনি, আচার থেকে শুরু করে আমচুর বা আমসত্ত্বর মতো খাবারে আমের ব্যবহার যুগ যুগ ধরে চলে আসছে।০২ জুন ২০২৬
‘স্পিড পোস্টে’ দেশজুড়ে সাতক্ষীরার আম, ৫ কেজিতে খরচ ৩০ টাকাসাতক্ষীরার আম রাজধানীসহ দেশজুড়ে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে ডাক বিভাগ। প্রযুক্তিনির্ভর ‘স্পিড পোস্ট’ সেবার মাধ্যমে সাশ্রয়ী মূল্যে এই আম পরিবহন করা হচ্ছে। এতে কুরিয়ার খরচ নিয়ে আমচাষি ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের দুশ্চিন্তা ও ভোগান্তি দূর হয়েছে।২২ মে ২০২৬
নাটোরে আম সংগ্রহ শুরু, ৪০০ কোটি টাকা বাণিজ্যের আশাউত্তরাঞ্চলের চতুর্থ বৃহৎ আম উৎপাদনকারী জেলা নাটোরে শুরু হয়েছে চলতি মৌসুমের আম সংগ্রহ। শুক্রবার (১৫ মে) থেকে জেলার বিভিন্ন বাগানে গুটি ও বৈশাখী জাতের আম পাড়া শুরু হয়েছে। অনুকূল আবহাওয়া ও বাম্পার ফলনে এবার জেলায় ৪০০ কোটি টাকার বেশি আম বাণিজ্যের সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ ও বাগানমালিকরা।১৫ মে ২০২৬
চুয়াডাঙ্গায় গুটি আম সংগ্রহ শুরু, ২০ মে নামবে হিমসাগরঅপরিপক্ক ফল সরবরাহ রোধে সরকার ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী চুয়াডাঙ্গায় আম সংগ্রহের মৌসুম শুরু হয়েছে। বুধবার (১৩ মে) জেলার মহলদার আম্রকানন বাগানে চলতি মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।১৩ মে ২০২৬
সরগরম সুলতানপুর আমের বাজার, ৫০০ কোটি টাকা বিক্রির লক্ষ্যসাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আম পাড়ার মৌসুম। জেলার বিভিন্ন বাগানে প্রতিদিন সকাল থেকেই শুরু হয় উৎসবমুখর পরিবেশ। গোপালভোগ, গোবিন্দভোগ ও গোলাপখাসসহ স্থানীয় জাতের আম সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন বাগান মালিক ও শ্রমিকরা।১১ মে ২০২৬
রাজশাহীতে আম সংগ্রহ শুরু ১৫ মে, আগে নামালে ব্যবস্থারাজশাহীর আমবাগানে চলতি মৌসুমের আম সংগ্রহ আগামী শুরু হচ্ছে ১৫ মে। ওই দিন থেকে গুটি জাতের আম বাজারে আনা যাবে। এরপর ধাপে ধাপে জেলার বিভিন্ন আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে। তার আগে আম বাজারজাত করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।১০ মে ২০২৬
সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ শুরুসাতক্ষীরায় চলতি মৌসুমের আনুষ্ঠানিক আম সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। নির্ধারিত সময় মেনে গাছ থেকে আম পাড়া ও গুণগত মান বজায় রেখে বাজারজাত নিশ্চিত করতে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এই কার্যক্রম শুরু করেছে।০৫ মে ২০২৬
গাছ থেকে আম পাড়ায় পিঠে চোর লিখে ছাত্রদের ঘোরালেন প্রধান শিক্ষক!বিদ্যালয়ের গাছ থেকে আম পেড়ে খাওয়ায় মারধরের পর শিক্ষার্থীদের পিঠে চোর লিখে ঘুরানোর অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শুধু তাই নয়, এ সময় তাদের গলায় জুতার মালাও দেন তিনি।০৩ মে ২০২৬