হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

হাম আক্রান্ত শিশু। ছবি: সংগৃহীত

হামের উপসর্গ নিয়ে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (০২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ হাজার ২৪ জন।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২১৮ জন। তাঁদের মধ্যে মারা গেছেন ৪৯ জন। এই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৩২৫ জনে, যাঁদের মধ্যে মারা গেছেন ২৩৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১১ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ২৬ হাজার ৯১১ জন ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২৩ হাজার ২২৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

সম্পর্কিত