স্ট্রিম প্রতিবেদক

ভোটের আগে নেতারা মাজারমুখী হলেও হামলার সময় পাশে থাকে না বলে জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। রোববার (১৭ মে) সকালে মিরপুর শাহ আলী বাগদাদীর (রহ.) মাজার প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।
গত বৃহস্পতিবার রাতে মিরপুর শাহ আলী মাজারে হামলার প্রতিবাদে সাধু-গুরু-ভক্ত ও ওলি-আউলিয়া আশেকান পরিষদ এবং ভাব বৈঠকীর উদ্যোগে এই সমাবেশ হয়।
মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘ভোটের আগে সবাই মাজারে যায়, কিন্তু হামলা হলে কেউ সহমর্মিতা দেখায় না।’ তিনি সাম্প্রতিক সময়ে মাজার ও মাজার ভক্তদের ওপর হামলাকে বিরুদ্ধ মতের ওপর আঘাত হিসেবে অভিহিত করেন এবং এর বিরুদ্ধে নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মঞ্জু আরও বলেন, ‘ছোটবেলায় ভক্তি সহকারে মাজার জিয়ারত করেছি, মোমবাতি জ্বালিয়েছি। পরে বিজ্ঞ আলেমরা জানিয়েছেন এগুলো সহি কাজ নয়। আমরা সেগুলো পরিহার করেছি। আলেমরা যুক্তি দিয়ে বুঝিয়েছেন কিন্তু মাজারে হামলার জন্য উদ্বুদ্ধ করেননি। যুক্তি দিয়ে মানুষকে সংশোধন করাই ইসলামের কাজ। বিরুদ্ধ মতের ওপর শক্তি প্রয়োগ ও হামলা সমর্থনযোগ্য নয়।’
নিরাপত্তা ও সুশাসনের ওপর গুরুত্ব দিয়ে মঞ্জু সারা দেশের মাজারগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানান।
কবি ও ভাবুক ফরহাদ মজহারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও ফরিদুল হক প্রমুখ।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১০ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১২ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১২ ঘণ্টা আগে