ইনানী সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
কক্সবাজার

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১৭: ৩২
কক্সবাজার সমুদ্র সৈকত। ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে মো. সায়েম (২২) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার (২৭ জুন) দুপুরে সৈকতের পালংকি পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সায়েম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা এবং মোহাম্মদ ইকবালের ছেলে। তাঁকে উদ্ধারে স্থানীয় জেলে, বিচকর্মী, ট্যুরিস্ট পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।

সায়েমের বন্ধু আরমান জানান, তারা দুজন একসঙ্গে সমুদ্রে গোসল করতে নেমেছিলেন। গোসলের একপর্যায়ে হঠাৎ স্রোতের টানে গভীর পানিতে চলে যান সায়েম এবং হারিয়ে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন।

কক্সবাজার জেলা প্রশাসনের বিচকর্মীদের ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, ইনানীর রয়েল টিউলিপ হোটেলের দক্ষিণ পাশে পালংকি রেস্তোরাঁসংলগ্ন সৈকত এলাকায় কয়েকজন পর্যটক গোসলে নেমেছিলেন। এ সময় হঠাৎ একটি বড় ঢেউ আঘাত হানলে স্রোতের টানে সায়েম ভেসে যান।

তিনি আরও জানান, ঘটনার পরপরই স্থানীয় জেলে, বিচকর্মী ও ট্যুরিস্ট পুলিশ নিখোঁজ পর্যটকের সন্ধানে কাজ শুরু করে। পাশাপাশি উদ্ধার অভিযান জোরদার করতে ফায়ার সার্ভিস ও লাইফগার্ড সদস্যদেরও অবহিত করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Ad 300x250

সম্পর্কিত