স্ট্রিম প্রতিবেদক

মুন্সীগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়া সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে (৬১) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ৬টার দিকে কারাগারের ভেতর তিনি অসুস্থ বোধ করলে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে পাঠান। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা শেষে দীপু মনিকে আবারও কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সাবেক মন্ত্রীকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফজলু স্ট্রিমকে জানান, সকালে মুন্সীগঞ্জ কারাগারে থাকা অবস্থায় ডা. দীপু মনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে কারারক্ষী ও পুলিশের একটি দল তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসে।
তিনি আরও বলেন, ‘কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা সকালে তাঁকে ঢামেক জরুরি বিভাগে নিয়ে আসি। চিকিৎসকের পরামর্শে নতুন ভবনের মেডিসিন বিভাগে তাঁর চিকিৎসা চলে। চিকিৎসা শেষে আবার মুন্সীগঞ্জ কারাগারে নিয়ে যাচ্ছি।’
দীপু মনি কী কারণে বা কী ধরনের শারীরিক জটিলতায় পড়েছিলেন এমন প্রশ্নে কারা অধিদপ্তরের এআইজি জান্নাতুল ফরহাদ স্ট্রিমকে জানান, রাতে ঘুমানোর সময় উনার সমস্যা হয়। ‘স্লিপিং এনিমিয়া’ জাতীয় রোগে ভুগছেন তিনি।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে