স্ট্রিম সংবাদদাতা

বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে সুমিনাইং তঞ্চঙ্গ্যা (৯) মারা গেছে। মঙ্গলবার (২ জুন) দুপুর ২টার দিকে বাইশফাঁড়ী সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
সুমিনাইং তঞ্চঙ্গ্যা বাইশফাঁড়ী তংচঙ্গ্যা পাড়ার কিং হ্লা তংচঙ্গ্যার ছেলে। তার পরিবার ৪-৫ বছর আগে মিয়ানমারের মন্ডুর ডেকিবুনিয়ার মেদাই থেকে এসে ওই এলাকায় খাস জমিতে বসবাস করছে বলে জানিয়েছে পুলিশ।
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী মরিঙ্গা ঝিরির পূর্বদিকের শেষ মাথায় ৩৯ পিলার থেকে ১০ গজ মিয়ানমারের ভেতরে শিশুটির বাবা জুম চাষ করেন।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বাবুল চাকমাসহ স্থানীয়রা জানিয়েছেন, সকালে বাবা-মায়ের সঙ্গে জুম এলাকায় যায় শিশু সুমিনাইং। সেখানে মিয়ানমারের সীমান্ত কাঁটাতারের পাশে একটি পরিত্যক্ত মর্টার শেল কুড়িয়ে পায় সুমিনাইং। মর্টার শেলটি জুম ঘরে এনে খেলার সময় হঠাৎ বিস্ফোরণ হলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি ও পুলিশ তার লাশ উদ্ধার করে।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক বলেন, বাইশফাঁড়ি সীমান্তে মর্টার শেল বিস্ফোরণে এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

.png)

প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
৩ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৭ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৬ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
২৫ মিনিট আগে