স্ট্রিম প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শফিক আহমেদের ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ (রোববার) বিকেল পৌনে ৬টার দিকে তিনি ইন্তেকাল করেন।
শফিক আহমেদের বয়স হয়েছিল ৯০ বছর। গত বছরের ১২ আগস্ট তাঁর স্ত্রী ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম মারা যান। এই দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। তিনি তৎকালীন মন্ত্রিসভার একজন টেকনোক্র্যাট সদস্য ছিলেন।
কর্মজীবনে শফিক আহমেদ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
১৯৩৭ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন শফিক আহমেদ। তিনি ১৯৬৭ সালে লন্ডনের কিংস কলেজ থেকে এলএলএম এবং লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন।
পারিবারিক সূত্র জানায়, আগামীকাল সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ দুই দফা জানাজা শেষে শফিক আহমেদকে দাফন করা হবে। সুপ্রিম কোর্টের আইনজীবী আকসির এম চৌধুরী জানান, দাফনের প্রস্তুতি নিতে পরিবারের সদস্যরা আলোচনা করছেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৬ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে